ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর

ফাইল ছবি
ফলো করুন

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর রাজধানী ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ১২টা পর্যন্ত।

বুধবার (৪ নভেম্বর) পিএসসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি জানানো হয়।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত অংশ এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। দুই ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধু ঢাকা কেন্দ্রে।

তবে পরীক্ষার নির্দিষ্ট হল ও আসনবিন্যাস এখনো প্রকাশ করা হয়নি। এসব তথ্যসহ পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।

একই সঙ্গে টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইট থেকেও পরীক্ষাসংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

পরীক্ষার্থীদের নিয়মিত পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে কোনো পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হলে তা করার অধিকার কমিশন সংরক্ষণ করে বলে জানানো হয়েছে।

ট্যাগ : বিসিএস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর রাজধানী ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ১২টা পর্যন্ত।

বুধবার (৪ নভেম্বর) পিএসসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি জানানো হয়।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত অংশ এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। দুই ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধু ঢাকা কেন্দ্রে।

তবে পরীক্ষার নির্দিষ্ট হল ও আসনবিন্যাস এখনো প্রকাশ করা হয়নি। এসব তথ্যসহ পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।

একই সঙ্গে টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইট থেকেও পরীক্ষাসংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

পরীক্ষার্থীদের নিয়মিত পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে কোনো পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হলে তা করার অধিকার কমিশন সংরক্ষণ করে বলে জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ