আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফোরাম মালদ্বীপের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা তার ধর্মীয় শিক্ষা, কুরআনের তাফসির প্রচার এবং দাওয়াতি কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. এইচ. এম. সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যক্ষ মোস্তাক ফয়েজী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক মাশহুদুল ইসলাম মাসুদ ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মিজানুর রহমান।
আলোচনায় বক্তারা বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী দীর্ঘ সময় ধরে কুরআনের তাফসির ও ইসলামের বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়ে মানুষের মাঝে ধর্মীয় শিক্ষা ছড়িয়ে দিয়েছেন। তার জীবন থেকে শিক্ষা নিয়ে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাজ্জাত হোসেন, সাংগঠনিক সম্পাদক তানজীর হোসেন, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর সবুর, প্রশিক্ষণ সম্পাদক ডা. ইসমাঈল হারুন বান্না, সমাজকল্যাণ সম্পাদক দিদারুল আলম ভূঁইয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্যসমূহ