ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কলকাতা ও লন্ডনে বাংলাদেশিদের মৃত্যুতে জামায়াতের শোক

ছবি : সংগৃহিত
ফলো করুন

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড এবং যুক্তরাজ্যের লন্ডনে গুলির ঘটনায় বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে এক শোকবার্তায় দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, চিকিৎসা ও বিভিন্ন প্রয়োজনের কারণে ভারতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নাগরিকের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। একই সঙ্গে পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশির নিহত হওয়ার ঘটনাও দুঃখজনক।

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, কলকাতার অগ্নিকাণ্ডে আহত ও দগ্ধ ব্যক্তিদের দ্রুত সুস্থতার জন্য তিনি দোয়া করছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন এই কঠিন সময় মোকাবিলা করতে পারে, সে প্রত্যাশা করেন।

তিনি অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত ও সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।

ট্যাগ : বাংলাদেশ জামায়াতে ইসলামী মিয়া গোলাম পরওয়ার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

কলকাতা ও লন্ডনে বাংলাদেশিদের মৃত্যুতে জামায়াতের শোক

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড এবং যুক্তরাজ্যের লন্ডনে গুলির ঘটনায় বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে এক শোকবার্তায় দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, চিকিৎসা ও বিভিন্ন প্রয়োজনের কারণে ভারতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নাগরিকের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। একই সঙ্গে পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশির নিহত হওয়ার ঘটনাও দুঃখজনক।

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, কলকাতার অগ্নিকাণ্ডে আহত ও দগ্ধ ব্যক্তিদের দ্রুত সুস্থতার জন্য তিনি দোয়া করছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন এই কঠিন সময় মোকাবিলা করতে পারে, সে প্রত্যাশা করেন।

তিনি অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত ও সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ