ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নির্ধারিত সড়ক ছাড়া রিকশা চলবে না: ডিএসসিসি প্রশাসক

ছবি : সংগৃহিত
ফলো করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম। নতুন নীতিমালা কার্যকর হলে রিকশার পাশাপাশি চালকেরও অনুমোদন বা লাইসেন্স থাকা বাধ্যতামূলক হবে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর সায়েন্সল্যাবে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

আব্দুস সালাম বলেন, নির্দিষ্ট নিয়মের আওতায় রিকশা চলাচল পরিচালনা করা হবে। দক্ষিণ সিটির নির্ধারিত চারটি অঞ্চলের অনুমোদিত সড়কেই কেবল বৈধ রিকশা চলাচল করতে পারবে। নির্ধারিত এলাকার বাইরে রিকশা চলাচলের সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিবন্ধিত কোনো রিকশা দক্ষিণ সিটির এলাকায় চলাচল করতে পারবে না। দুই সিটির রিকশা ব্যবস্থাপনায় আলাদা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতানের সামনে থাকা জায়গা পরিষ্কার রাখার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। যারা এ দায়িত্ব পালন করবে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে অনুরোধ করার পরও যেসব ব্যবসায়ী কর পরিশোধ করছেন না, ট্রেড লাইসেন্স নিচ্ছেন না বা সিটি করপোরেশনের নিয়ম মানছেন না, তাদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।

ফুটপাত দখল বিষয়ে আব্দুস সালাম বলেন, সড়ক ও ফুটপাত দখল করে কোনো হকার বসতে দেওয়া হবে না। তবে বড় ফুটপাতে পথচারীদের চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রাখার পর অতিরিক্ত অংশ থাকলে সেখানে হকারদের জন্য ব্যবস্থা করা যেতে পারে।

ট্যাগ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

নির্ধারিত সড়ক ছাড়া রিকশা চলবে না: ডিএসসিসি প্রশাসক

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম। নতুন নীতিমালা কার্যকর হলে রিকশার পাশাপাশি চালকেরও অনুমোদন বা লাইসেন্স থাকা বাধ্যতামূলক হবে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর সায়েন্সল্যাবে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

আব্দুস সালাম বলেন, নির্দিষ্ট নিয়মের আওতায় রিকশা চলাচল পরিচালনা করা হবে। দক্ষিণ সিটির নির্ধারিত চারটি অঞ্চলের অনুমোদিত সড়কেই কেবল বৈধ রিকশা চলাচল করতে পারবে। নির্ধারিত এলাকার বাইরে রিকশা চলাচলের সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিবন্ধিত কোনো রিকশা দক্ষিণ সিটির এলাকায় চলাচল করতে পারবে না। দুই সিটির রিকশা ব্যবস্থাপনায় আলাদা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতানের সামনে থাকা জায়গা পরিষ্কার রাখার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। যারা এ দায়িত্ব পালন করবে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে অনুরোধ করার পরও যেসব ব্যবসায়ী কর পরিশোধ করছেন না, ট্রেড লাইসেন্স নিচ্ছেন না বা সিটি করপোরেশনের নিয়ম মানছেন না, তাদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।

ফুটপাত দখল বিষয়ে আব্দুস সালাম বলেন, সড়ক ও ফুটপাত দখল করে কোনো হকার বসতে দেওয়া হবে না। তবে বড় ফুটপাতে পথচারীদের চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রাখার পর অতিরিক্ত অংশ থাকলে সেখানে হকারদের জন্য ব্যবস্থা করা যেতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ