ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের সঙ্গে সব বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করল আমিরাত

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, বাণিজ্যিক বিনিময় ও আর্থিক লেনদেন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

মঙ্গলবার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আবুধাবি। তাদের দাবি, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

এর আগে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। মন্ত্রণালয়ের দাবি, ক্ষেপণাস্ত্র দুটি সামুদ্রিক জাহাজ চলাচলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, তবে উভয়ই লক্ষ্যভ্রষ্ট হয়ে সাগরে পড়ে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে ফেলতে পারে এমন যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

পরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আফ্রা আল হামেলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, আঞ্চলিক উত্তেজনার কারণে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক বিনিময় ও আর্থিক লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সংযুক্ত আরব আমিরাত সংলাপ, সহযোগিতা ও আঞ্চলিক সংহতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তিনি এটিকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। ফলে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে।

ট্যাগ : ইরান সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য সংকট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ইরানের সঙ্গে সব বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করল আমিরাত

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, বাণিজ্যিক বিনিময় ও আর্থিক লেনদেন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

মঙ্গলবার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আবুধাবি। তাদের দাবি, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

এর আগে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। মন্ত্রণালয়ের দাবি, ক্ষেপণাস্ত্র দুটি সামুদ্রিক জাহাজ চলাচলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, তবে উভয়ই লক্ষ্যভ্রষ্ট হয়ে সাগরে পড়ে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে ফেলতে পারে এমন যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

পরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আফ্রা আল হামেলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, আঞ্চলিক উত্তেজনার কারণে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক বিনিময় ও আর্থিক লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সংযুক্ত আরব আমিরাত সংলাপ, সহযোগিতা ও আঞ্চলিক সংহতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তিনি এটিকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। ফলে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ