ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

ছবি: সংগৃহীত
ফলো করুন

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

তিনি জানান, জানাজা ও দাফনের স্থান-সময় বুধবার দুপুরের পর পরিবারের পক্ষ থেকে জানানো হবে।

এর আগে ২০১৯ সালে স্ট্রোক করেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করতে তাকে আদালতে নিয়ে যান স্বজনরা।

ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। দীর্ঘদিন তিনি আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

ট্যাগ : ডা. দীপু মনি ব্যারিস্টার তৌফিক নেওয়াজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

তিনি জানান, জানাজা ও দাফনের স্থান-সময় বুধবার দুপুরের পর পরিবারের পক্ষ থেকে জানানো হবে।

এর আগে ২০১৯ সালে স্ট্রোক করেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করতে তাকে আদালতে নিয়ে যান স্বজনরা।

ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। দীর্ঘদিন তিনি আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ