ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘এখন আর বাসায় ফেরার তাড়া নেই’: ট্রাইব্যুনালে দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফীক নাওয়াজের মৃত্যুর পর আর বাসায় ফেরার তাড়া নেই জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে জামিন আবেদন প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি।বৃহস্পতিবার (২৭ আগস্ট) জুলাই অভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজের জামিন শুনানির সময় ট্রাইব্যুনাল-১-এ উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।শুনানি শুরুর আগে ট্রাইব্যুনালের কাছে কথা বলার অনুমতি চান দীপু মনি। অনুমতি পাওয়ার পর কাঠগড়ায় দাঁড়িয়ে মাইক্রোফোনে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।দীপু মনি বলেন, ‘আমি দুই বছর ধরে কারারুদ্ধ। গত এপ্রিলে আমার জামিন আবেদন করা হয়েছে। এখন আমি জামিন চাই না। আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই।’[BANGVIEWS-POST:4603]তিনি বলেন, ‘এর আগে জামিন আবেদনের শুনানির সময় ট্রাইব্যুনাল বলেছিলেন, বাসায় গিয়ে কী করবেন? এখন আমার আর বাসায় যাওয়ার দরকার নেই। আমার স্বামী তৌফীক নাওয়াজ সাত বছর শয্যাশায়ী ছিলেন। তার বাকশক্তিও ছিল না। কোনো কথা বললে চোখের পলক ফেলে উত্তর দিতেন। আমি পাঁচ বছর সরকারি দায়িত্বপালনের সময় শয্যাশায়ী স্বামীর যত্ন নিয়েছি।’দীপু মনি আরও বলেন, ‘এ অবস্থায় বাড়ি ছেড়ে আমার স্বামীকে দুই বছর অজ্ঞাত স্থানে থাকতে হয়েছে। আশ্রিত অবস্থায় ছিলেন। আমিও যত্ন নিতে পারিনি। এ জীবন তিনি মেনে নিতে পারেননি।’তিনি জানান, চার মাস আগে স্বামী তৌফীক নাওয়াজ হাসপাতালে ভর্তি হওয়ার পর জামিন আবেদন করা হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘৩৯ বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে কাছে থাকতে পারিনি। এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে। আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চায়। আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই।’[BANGVIEWS-POST:4602]দীপু মনির বক্তব্যের পর ট্রাইব্যুনাল বলেন, ‘উই আর সাডেন্ড (আমরা মর্মাহত)। হোয়াটএভার ইউ সেইড, বাট মেনি আদার রিজন হ্যাড টু কনসিডার্ড অ্যান্ড উই থট বোথ সাইডস।’এরপর ট্রাইব্যুনাল দীপু মনির জামিন আবেদন প্রত্যাহারের আবেদনের শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন। গত ১৮ আগস্ট দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফীক নাওয়াজ মারা যান। এরপর তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। এর আগে গত ২৬ এপ্রিল তিনি জামিনের আবেদন করেছিলেন।

‘এখন আর বাসায় ফেরার তাড়া নেই’: ট্রাইব্যুনালে দীপু মনি