ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।তিনি জানান, জানাজা ও দাফনের স্থান-সময় বুধবার দুপুরের পর পরিবারের পক্ষ থেকে জানানো হবে।এর আগে ২০১৯ সালে স্ট্রোক করেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করতে তাকে আদালতে নিয়ে যান স্বজনরা।ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। দীর্ঘদিন তিনি আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই