ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরকারি চাকরি শুধু পেশা নয়, জনগণের সেবার সুযোগ: আইনমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

সরকারি চাকরি শুধু একটি পেশা নয়, এটি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে আইন ও বিচার বিভাগের আয়োজনে পদোন্নতিপ্রাপ্ত এবং অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, একজন কর্মকর্তা কর্মজীবনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে তা সরকারি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে সহায়তা করে।

তিনি বলেন, কোনো মন্ত্রণালয়ের সফলতা শুধু মন্ত্রী, সচিব বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর নির্ভর করে না। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলেই একটি প্রতিষ্ঠান কার্যকরভাবে পরিচালিত হয়।

আসাদুজ্জামান বলেন, মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রমে সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর অবদান রয়েছে। প্রত্যেকের দায়িত্বের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি প্রয়োজন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পদোন্নতি শুধু সম্মানের বিষয় নয়, এর সঙ্গে নতুন দায়িত্বও যুক্ত হয়। নতুন পদে কর্মকর্তাদের আরও দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেবার মান উন্নয়নে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের দীর্ঘদিনের অবদান স্মরণ করে আইনমন্ত্রী বলেন, তাদের অভিজ্ঞতা ও কর্মনিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মের কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েসসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সরকারি চাকরি শুধু পেশা নয়, জনগণের সেবার সুযোগ: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সরকারি চাকরি শুধু একটি পেশা নয়, এটি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে আইন ও বিচার বিভাগের আয়োজনে পদোন্নতিপ্রাপ্ত এবং অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, একজন কর্মকর্তা কর্মজীবনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে তা সরকারি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে সহায়তা করে।

তিনি বলেন, কোনো মন্ত্রণালয়ের সফলতা শুধু মন্ত্রী, সচিব বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর নির্ভর করে না। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলেই একটি প্রতিষ্ঠান কার্যকরভাবে পরিচালিত হয়।

আসাদুজ্জামান বলেন, মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রমে সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর অবদান রয়েছে। প্রত্যেকের দায়িত্বের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি প্রয়োজন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পদোন্নতি শুধু সম্মানের বিষয় নয়, এর সঙ্গে নতুন দায়িত্বও যুক্ত হয়। নতুন পদে কর্মকর্তাদের আরও দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেবার মান উন্নয়নে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের দীর্ঘদিনের অবদান স্মরণ করে আইনমন্ত্রী বলেন, তাদের অভিজ্ঞতা ও কর্মনিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মের কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েসসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ