ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর দেবে সরকার: ত্রাণমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর দেবে সরকার: ত্রাণমন্ত্রী
ছবি : সংগৃহিত
ফলো করুন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের বন্দরে দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রমের জন্য ১২টি উপকূলীয় জেলার কাছে স্পিডবোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া গ্রামীণ এলাকার ক্ষতিগ্রস্ত অবকাঠামো কাবিখা কর্মসূচির আওতায় পুনর্নির্মাণ করা হবে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেবে।

দুর্যোগ মোকাবিলায় উদ্ধার সক্ষমতা বাড়াতে জাইকার অর্থায়নে দেশের ১২টি উপকূলীয় জেলায় আধুনিক স্পিডবোট সরবরাহ করা হয়েছে বলে জানান তিনি। পর্যায়ক্রমে আরও ২৫টি জেলায় এসব উদ্ধারযান দেওয়া হবে।

আসাদুল হাবিব দুলু বলেন, নতুন স্পিডবোটগুলো ডাবল ইঞ্জিনবিশিষ্ট হওয়ায় প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। বিশেষ করে বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় দুর্গম এলাকায় দ্রুত পৌঁছে মানুষের জীবন রক্ষা করা সহজ হবে।

তিনি বলেন, দুর্যোগের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুর্গম এলাকায় আটকে পড়া মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া। এ লক্ষ্যেই সরকার আধুনিক সরঞ্জাম যুক্ত করে উদ্ধার ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে।

মন্ত্রী জানান, উপকূলীয় এলাকার পাশাপাশি হাওড়াঞ্চলেও পর্যায়ক্রমে উদ্ধার বোট সরবরাহ করা হবে। চলতি বছর হাওড় এলাকায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় এসব এলাকার সক্ষমতা আরও বাড়ানো হবে।

তিনি জাপান সরকার ও জাইকার সহযোগিতার প্রশংসা করে বলেন, তাদের সহায়তায় দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন সক্ষমতা যুক্ত হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচ.ই. মি. সাইদা শিনিচি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মন্ত্রণালয়ের সচিব মো. মোহাম্মদ সাইফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রেজওয়ানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : ত্রাণমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর দেবে সরকার: ত্রাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের বন্দরে দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রমের জন্য ১২টি উপকূলীয় জেলার কাছে স্পিডবোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া গ্রামীণ এলাকার ক্ষতিগ্রস্ত অবকাঠামো কাবিখা কর্মসূচির আওতায় পুনর্নির্মাণ করা হবে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেবে।

দুর্যোগ মোকাবিলায় উদ্ধার সক্ষমতা বাড়াতে জাইকার অর্থায়নে দেশের ১২টি উপকূলীয় জেলায় আধুনিক স্পিডবোট সরবরাহ করা হয়েছে বলে জানান তিনি। পর্যায়ক্রমে আরও ২৫টি জেলায় এসব উদ্ধারযান দেওয়া হবে।

আসাদুল হাবিব দুলু বলেন, নতুন স্পিডবোটগুলো ডাবল ইঞ্জিনবিশিষ্ট হওয়ায় প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। বিশেষ করে বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় দুর্গম এলাকায় দ্রুত পৌঁছে মানুষের জীবন রক্ষা করা সহজ হবে।

তিনি বলেন, দুর্যোগের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুর্গম এলাকায় আটকে পড়া মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া। এ লক্ষ্যেই সরকার আধুনিক সরঞ্জাম যুক্ত করে উদ্ধার ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে।

মন্ত্রী জানান, উপকূলীয় এলাকার পাশাপাশি হাওড়াঞ্চলেও পর্যায়ক্রমে উদ্ধার বোট সরবরাহ করা হবে। চলতি বছর হাওড় এলাকায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় এসব এলাকার সক্ষমতা আরও বাড়ানো হবে।

তিনি জাপান সরকার ও জাইকার সহযোগিতার প্রশংসা করে বলেন, তাদের সহায়তায় দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন সক্ষমতা যুক্ত হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচ.ই. মি. সাইদা শিনিচি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মন্ত্রণালয়ের সচিব মো. মোহাম্মদ সাইফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রেজওয়ানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ