ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গ্যাস-বিদ্যুতের দাবিতে প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা ঠিক নয়: নাহিদ ইসলাম

ছবি : সংগৃহিত
ফলো করুন

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানালেও সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এনসিপি-সংশ্লিষ্ট সংগঠন ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স এ অনুষ্ঠানের আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, জনগণের মৌলিক সেবা নিশ্চিতের দাবিতে গণতান্ত্রিক প্রতিবাদ করা হলে সেটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা উচিত নয়। সরকারকে নাগরিকদের গ্যাস ও বিদ্যুতের মতো প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে বাস ভাঙচুর বা সহিংস কর্মকাণ্ডের সঙ্গে এক করে দেখা ঠিক নয়। ভবিষ্যতে বিরোধী দল রাজপথে কর্মসূচি পালন করলে সেটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে মামলা বা গ্রেপ্তারের পরিস্থিতি তৈরি করা হলে তা গণতন্ত্রের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

এনসিপি আহ্বায়ক বলেন, তারা আগের মতো রাস্তায় বসে বিক্ষোভের সংস্কৃতি দেখতে চান না। তবে রাস্তা ব্যবহার করে প্রতিবাদ করাও গণতান্ত্রিক আন্দোলনের একটি স্বীকৃত পদ্ধতি বলে মন্তব্য করেন তিনি।

দেশে গণতন্ত্র ও মতপ্রকাশের সুযোগ সংকুচিত হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমানে একটি তুলনামূলক মুক্ত পরিবেশ থাকলেও ভবিষ্যতে তা বজায় থাকবে কি না, সে বিষয়ে উদ্বেগ রয়েছে।

তার মতে, গণতান্ত্রিক পরিবেশ রক্ষা, কথা বলার অধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ বজায় রাখতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংসদের ভেতরে ও বাইরে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কথা বলার অধিকার বিরোধী দলের রয়েছে। এটি একটি গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা। অন্যদিকে রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ রাজনৈতিক দায়িত্ব পালন করবে।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা ২০২৪ সালের জুলাই আন্দোলন ও পরবর্তী সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন। এতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, ডেইলি ওয়াদারের সম্পাদক শফিকুল আলম, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, নিউ এজের উপসম্পাদক আজাদ মজুমদারসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী বক্তব্য দেন।

ট্যাগ : নাহিদ ইসলাম এনসিপি গ্যাস সংকট বিদ্যুৎ সংকট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

গ্যাস-বিদ্যুতের দাবিতে প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা ঠিক নয়: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানালেও সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এনসিপি-সংশ্লিষ্ট সংগঠন ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স এ অনুষ্ঠানের আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, জনগণের মৌলিক সেবা নিশ্চিতের দাবিতে গণতান্ত্রিক প্রতিবাদ করা হলে সেটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা উচিত নয়। সরকারকে নাগরিকদের গ্যাস ও বিদ্যুতের মতো প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে বাস ভাঙচুর বা সহিংস কর্মকাণ্ডের সঙ্গে এক করে দেখা ঠিক নয়। ভবিষ্যতে বিরোধী দল রাজপথে কর্মসূচি পালন করলে সেটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে মামলা বা গ্রেপ্তারের পরিস্থিতি তৈরি করা হলে তা গণতন্ত্রের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

এনসিপি আহ্বায়ক বলেন, তারা আগের মতো রাস্তায় বসে বিক্ষোভের সংস্কৃতি দেখতে চান না। তবে রাস্তা ব্যবহার করে প্রতিবাদ করাও গণতান্ত্রিক আন্দোলনের একটি স্বীকৃত পদ্ধতি বলে মন্তব্য করেন তিনি।

দেশে গণতন্ত্র ও মতপ্রকাশের সুযোগ সংকুচিত হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমানে একটি তুলনামূলক মুক্ত পরিবেশ থাকলেও ভবিষ্যতে তা বজায় থাকবে কি না, সে বিষয়ে উদ্বেগ রয়েছে।

তার মতে, গণতান্ত্রিক পরিবেশ রক্ষা, কথা বলার অধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ বজায় রাখতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংসদের ভেতরে ও বাইরে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কথা বলার অধিকার বিরোধী দলের রয়েছে। এটি একটি গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা। অন্যদিকে রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ রাজনৈতিক দায়িত্ব পালন করবে।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা ২০২৪ সালের জুলাই আন্দোলন ও পরবর্তী সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন। এতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, ডেইলি ওয়াদারের সম্পাদক শফিকুল আলম, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, নিউ এজের উপসম্পাদক আজাদ মজুমদারসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী বক্তব্য দেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ