নরসিংদীর শিবপুরে ৩ দশমিক ২ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ৫১ কিলোমিটার দূরে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষর রয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২। ভূমিকম্পটির শ্রেণি নির্ধারণ করা হয়েছে ‘মৃদু’ হিসেবে।
এদিকে, ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে।
মন্তব্যসমূহ