ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হামজার জন্মদিনে ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯-২ গোলের লজ্জার হার

ছবি: সংগৃহীত
ফলো করুন

হামজা চৌধুরীর জন্মদিনে বাংলাদেশ ফুটবল দলের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকল হতাশার এক ম্যাচ দিয়ে। ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

এই জয়ের ফলে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে ইন্দোনেশিয়া। অন্যদিকে বাংলাদেশের জন্য ম্যাচটি হয়ে থাকল ফুটবল ইতিহাসের অন্যতম বড় পরাজয়ের ঘটনা।

জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে স্বাগতিকরা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৬-১ গোলের ব্যবধান তৈরি করে ইন্দোনেশিয়া। মিচেল লি বেকার একাই করেন চার গোল।

বিরতির পর বাংলাদেশের রক্ষণভাগ তুলনামূলকভাবে সংগঠিত খেলায় ইন্দোনেশিয়াকে আর গোল করতে দেয়নি। তবে নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর যোগ করা সময়েই আবার গোলের বন্যা শুরু হয়। যোগ করা সময়ের সপ্তম মিনিটের মধ্যে আরও তিনবার বাংলাদেশের জালে বল পাঠায় স্বাগতিকরা।

ম্যাচে বাংলাদেশের হয়ে দুটি গোল আসে। ৩৬ মিনিটে শাহরিয়ার ইমন একটি গোল করেন। এরপর যোগ করা সময়ে ইংল্যান্ড প্রবাসী ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন।

এর আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ৯ গোল করার ঘটনা ঘটেছিল। ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়ার কাছে ৯-০ এবং ১৯৮২ সালে ইরানের কাছে একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আর ১৯৭৫ সালে হংকংয়ের বিপক্ষে ৯-১ গোলে পরাজিত হয়েছিল লাল-সবুজের দল।

ইন্দোনেশিয়ার বিপক্ষে এবারের ৯-২ হারও বাংলাদেশের ফুটবল ইতিহাসে বড় ব্যবধানে পরাজয়ের তালিকায় যুক্ত হলো। অন্যদিকে ফাইনালে ওঠার পথে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেল স্বাগতিক ইন্দোনেশিয়া।

ট্যাগ : বাংলাদেশ ফুটবল হামজা চৌধুরী ইন্দোনেশিয়া ফুটবল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

হামজার জন্মদিনে ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯-২ গোলের লজ্জার হার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

হামজা চৌধুরীর জন্মদিনে বাংলাদেশ ফুটবল দলের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকল হতাশার এক ম্যাচ দিয়ে। ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

এই জয়ের ফলে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে ইন্দোনেশিয়া। অন্যদিকে বাংলাদেশের জন্য ম্যাচটি হয়ে থাকল ফুটবল ইতিহাসের অন্যতম বড় পরাজয়ের ঘটনা।

জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে স্বাগতিকরা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৬-১ গোলের ব্যবধান তৈরি করে ইন্দোনেশিয়া। মিচেল লি বেকার একাই করেন চার গোল।

বিরতির পর বাংলাদেশের রক্ষণভাগ তুলনামূলকভাবে সংগঠিত খেলায় ইন্দোনেশিয়াকে আর গোল করতে দেয়নি। তবে নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর যোগ করা সময়েই আবার গোলের বন্যা শুরু হয়। যোগ করা সময়ের সপ্তম মিনিটের মধ্যে আরও তিনবার বাংলাদেশের জালে বল পাঠায় স্বাগতিকরা।

ম্যাচে বাংলাদেশের হয়ে দুটি গোল আসে। ৩৬ মিনিটে শাহরিয়ার ইমন একটি গোল করেন। এরপর যোগ করা সময়ে ইংল্যান্ড প্রবাসী ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন।

এর আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ৯ গোল করার ঘটনা ঘটেছিল। ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়ার কাছে ৯-০ এবং ১৯৮২ সালে ইরানের কাছে একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আর ১৯৭৫ সালে হংকংয়ের বিপক্ষে ৯-১ গোলে পরাজিত হয়েছিল লাল-সবুজের দল।

ইন্দোনেশিয়ার বিপক্ষে এবারের ৯-২ হারও বাংলাদেশের ফুটবল ইতিহাসে বড় ব্যবধানে পরাজয়ের তালিকায় যুক্ত হলো। অন্যদিকে ফাইনালে ওঠার পথে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেল স্বাগতিক ইন্দোনেশিয়া।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ