ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিসিএস প্রশ্নপত্র ফাঁস মামলায় পিএসসির প্রোগ্রামার কৌশিক কারাগারে

বিসিএস প্রশ্নপত্র ফাঁস মামলায় পিএসসির প্রোগ্রামার কৌশিক কারাগারে
ছবি : সংগৃহিত
ফলো করুন

বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রোগ্রামার কৌশিক দেবনাথের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, কৌশিক দেবনাথ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে আইনজীবী মো. শরিফুল ইসলাম শুনানি করেন। তিনি আদালতে দাবি করেন, তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন এবং তিনি ঘটনার সঙ্গে জড়িত নন।

রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন বাতিল করে কৌশিক দেবনাথকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০২৪ সালের ৮ জুলাই বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে করা ওই মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত শেষে গত ১৮ মে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার সাহা আবেদ আলীসহ ৫৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, একটি সংঘবদ্ধ চক্র পরীক্ষার আগে প্রশ্নপত্র সংগ্রহ করে নির্দিষ্ট প্রার্থীদের কাছে পৌঁছে দিত। পরে তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে প্রশ্ন ও উত্তর মুখস্থ করানো হতো। এর বিনিময়ে চক্রটি বড় অঙ্কের অর্থ গ্রহণ করত বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, এই চক্রের কার্যক্রম দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত ছিল। সরকারি কর্মকর্তা-কর্মচারী, পিএসসির বর্তমান ও সাবেক কর্মকর্তা, ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষের সম্পৃক্ততার তথ্য তদন্তে পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

এতে আরও দাবি করা হয়েছে, প্রশ্ন ফাঁসের নেটওয়ার্ক বিজি প্রেস থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি পর্যায় পর্যন্ত বিস্তৃত ছিল। দীর্ঘদিন ধরে সক্রিয় এই চক্র রাষ্ট্রীয় নিয়োগ ব্যবস্থার গোপনীয়তা ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত ৭ জুলাই হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন কৌশিক দেবনাথ। পরে আদালত তাকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, জামিন আবেদন বাতিলের পর বিকেলে প্রিজন ভ্যানে করে কৌশিক দেবনাথকে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ : প্রশ্নপত্র ফাঁস বিসিএস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি

শিশু রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের আপিলের রায় মঙ্গলবার

শিশু রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী-স্ত্রীর ডেথ রেফারেন্স শুনানি!

রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৪৮০!

শাপলা চত্বরে গণহত্যা: হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ

জনবান্ধব পুলিশিং, অপরাধ দমন ও মানবিক উদ্যোগে আলোচনায় আরএমপি কমিশনার ফয়জুল কবির

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


বিসিএস প্রশ্নপত্র ফাঁস মামলায় পিএসসির প্রোগ্রামার কৌশিক কারাগারে

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রোগ্রামার কৌশিক দেবনাথের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, কৌশিক দেবনাথ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে আইনজীবী মো. শরিফুল ইসলাম শুনানি করেন। তিনি আদালতে দাবি করেন, তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন এবং তিনি ঘটনার সঙ্গে জড়িত নন।

রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন বাতিল করে কৌশিক দেবনাথকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০২৪ সালের ৮ জুলাই বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে করা ওই মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত শেষে গত ১৮ মে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার সাহা আবেদ আলীসহ ৫৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, একটি সংঘবদ্ধ চক্র পরীক্ষার আগে প্রশ্নপত্র সংগ্রহ করে নির্দিষ্ট প্রার্থীদের কাছে পৌঁছে দিত। পরে তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে প্রশ্ন ও উত্তর মুখস্থ করানো হতো। এর বিনিময়ে চক্রটি বড় অঙ্কের অর্থ গ্রহণ করত বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, এই চক্রের কার্যক্রম দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত ছিল। সরকারি কর্মকর্তা-কর্মচারী, পিএসসির বর্তমান ও সাবেক কর্মকর্তা, ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষের সম্পৃক্ততার তথ্য তদন্তে পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

এতে আরও দাবি করা হয়েছে, প্রশ্ন ফাঁসের নেটওয়ার্ক বিজি প্রেস থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি পর্যায় পর্যন্ত বিস্তৃত ছিল। দীর্ঘদিন ধরে সক্রিয় এই চক্র রাষ্ট্রীয় নিয়োগ ব্যবস্থার গোপনীয়তা ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত ৭ জুলাই হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন কৌশিক দেবনাথ। পরে আদালত তাকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, জামিন আবেদন বাতিলের পর বিকেলে প্রিজন ভ্যানে করে কৌশিক দেবনাথকে কারাগারে পাঠানো হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ