ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিশু রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের আপিলের রায় মঙ্গলবার

শিশু রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের আপিলের রায় মঙ্গলবার
ফাইল ছবি
ফলো করুন

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের রায় ঘোষণা করা হবে মঙ্গলবার (১৭ নভেম্বর)।

সোমবার (১৬ নভেম্বর) উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য দিন নির্ধারণ করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আলোচিত মামলাটির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। শুনানিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির সর্বোচ্চ শাস্তি বহাল রাখার আবেদন জানান অ্যাটর্নি জেনারেল।

গত ৭ জুন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্স এখন হাইকোর্টের বিবেচনাধীন।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেল রানার ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন পল্লবী থানায় মামলা করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না খাতুন এবং অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করা হয়।

মামলার বিবরণে বলা হয়, শিশু রামিসাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন সোহেল রানা। পরে তাকে গলা কেটে হত্যা করা হয়। তদন্তকারীদের অভিযোগ, অপরাধের প্রমাণ গোপন করতে মরদেহ টুকরো করার চেষ্টা করেন সোহেল।

তদন্ত শেষে গত ২৪ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন পল্লবী থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান।

অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও অপরাধের আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য দেওয়া এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ উল্লেখ করা হয়।

অভিযোগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মামলাটি সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এরপর দ্রুতগতিতে বিচার কার্যক্রম সম্পন্ন হয়। মাত্র ১৯ দিনের মধ্যে আলোচিত মামলাটির বিচার শেষ হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ৭ জুন বিচারিক আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার পর মামলাটি উচ্চ আদালতের বিচারিক প্রক্রিয়ায় আসে।

ট্যাগ : পল্লবী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


শিশু রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের আপিলের রায় মঙ্গলবার

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের রায় ঘোষণা করা হবে মঙ্গলবার (১৭ নভেম্বর)।

সোমবার (১৬ নভেম্বর) উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য দিন নির্ধারণ করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আলোচিত মামলাটির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। শুনানিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির সর্বোচ্চ শাস্তি বহাল রাখার আবেদন জানান অ্যাটর্নি জেনারেল।

গত ৭ জুন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্স এখন হাইকোর্টের বিবেচনাধীন।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেল রানার ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন পল্লবী থানায় মামলা করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না খাতুন এবং অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করা হয়।

মামলার বিবরণে বলা হয়, শিশু রামিসাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন সোহেল রানা। পরে তাকে গলা কেটে হত্যা করা হয়। তদন্তকারীদের অভিযোগ, অপরাধের প্রমাণ গোপন করতে মরদেহ টুকরো করার চেষ্টা করেন সোহেল।

তদন্ত শেষে গত ২৪ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন পল্লবী থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান।

অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও অপরাধের আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য দেওয়া এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ উল্লেখ করা হয়।

অভিযোগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মামলাটি সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এরপর দ্রুতগতিতে বিচার কার্যক্রম সম্পন্ন হয়। মাত্র ১৯ দিনের মধ্যে আলোচিত মামলাটির বিচার শেষ হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ৭ জুন বিচারিক আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার পর মামলাটি উচ্চ আদালতের বিচারিক প্রক্রিয়ায় আসে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ