ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জনবান্ধব পুলিশিং, অপরাধ দমন ও মানবিক উদ্যোগে আলোচনায় আরএমপি কমিশনার ফয়জুল কবির

১২ থানাকে জিরো কমপ্লেইন ইউনিট করার উদ্যোগ, ৩৭০টি সিসিটিভি ক্যামেরায় নজরদারি, মাদকবিরোধী অভিযান, প্রযুক্তিনির্ভর সেবা ও ভুক্তভোগীর পাশে দাঁড়ানোসহ বিভিন্ন কার্যক্রম

ফলো করুন

রাজশাহী মহানগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে দায়িত্ব গ্রহণের পর থেকে নানা উদ্যোগ ও কার্যক্রম পরিচালনা করছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা, জনবান্ধব পুলিশিং, পুলিশ সদস্যদের কল্যাণ এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর নেওয়া উদ্যোগগুলো আলোচনায় এসেছে।

গত ৭ মে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ ফয়েজুল কবির। দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজশাহী মহানগরীকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সাইবার অপরাধ দমন এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।

দায়িত্ব গ্রহণের পর ১৭ মে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন পুলিশ কমিশনার। এ সময় রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্ব দেন তিনি।

মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে শুরু থেকেই বিশেষ গুরুত্ব দিয়েছেন কমিশনার। গত ৪ জুন র‍্যাব-৫, সিআইডি, নৌ-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের নিয়ে বিশেষ সমন্বয় সভা করেন। সভায় মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধপ্রবণ এলাকায় টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে সমন্বিত অভিযান পরিচালনার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। 

নগরীর নিরাপত্তা জোরদারে প্রযুক্তির ব্যবহারেও উদ্যোগ নিয়েছে আরএমপি। গত ২৬ জুলাই রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে ১৫৫টি আধুনিক সিসিটিভি ক্যামেরা আরএমপির কাছে হস্তান্তর করা হয়। এর পাশাপাশি আরএমপির নিজস্ব উদ্যোগে আরও ২১৫টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমপূর্ণ স্থানে ৩৭০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এসব ক্যামেরা অপরাধ প্রতিরোধ, অপরাধী শনাক্ত এবং যানবাহন চলাচল পর্যবেক্ষণে ভূমিকা রাখবে।

জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে গত ২১ আগস্ট আরএমপির ১২টি থানাকে ‘জিরো কমপ্লেইন ইউনিট’ হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন তিনি। সাধারণ মানুষ যেন থানায় গিয়ে কোনো ধরনের হয়রানি বা দুর্ভোগের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন। পাশাপাশি সাধারণ ডায়েরি ও অভিযোগ দ্রুত নিষ্পত্তি, মামলার সঠিক তদন্ত, পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত প্রদান এবং পেশাদার আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেন।

একই মাসের ২ সেপ্টেম্বর বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেন পুলিশ কমিশনার। জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা প্রদান, চুরি-ছিনতাই প্রতিরোধ, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন। এ ছাড়া নগরীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখা, নিয়মিত দৃশ্যমান পুলিশি টহল এবং রাত ১০টার পর আবাসিক এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণেও গুরুত্ব দেন। 

শিশু ও নারী ভুক্তভোগীদের প্রতি সংবেদনশীল পুলিশি আচরণ নিশ্চিত করতেও উদ্যোগ দেখা গেছে। গত ১৯ আগস্ট আরএমপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে পুলিশ সদস্যদের জন্য মনোসামাজিক সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। শিশু নির্যাতন ও ট্রমার শিকার শিশুদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ, তাদের আস্থা অর্জন এবং নিরাপদ পরিবেশে বক্তব্য দেওয়ার সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। 

পুলিশ সদস্যদের কল্যাণেও বিভিন্ন নির্দেশনা দিয়েছেন কমিশনার। গত ৬ সেপ্টেম্বর পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং প্রতিটি থানা ও ইউনিটে খেলাধুলার সরঞ্জাম সরবরাহের নির্দেশনাও দেন। একই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সম্মাননা জানানো হয়।

মাঠপর্যায়ের পুলিশি কার্যক্রমের তদারকিতেও সক্রিয় রয়েছেন তিনি। গত ২২ সেপ্টেম্বর মতিহার থানা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় থানার সার্বিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র, বিভিন্ন রেজিস্টার এবং গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।

নগরীর অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত পর্যালোচনা ও সমন্বয়ের ধারাবাহিকতায় ১৩ অক্টোবর বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে অপরাধ পর্যালোচনা সমন্বয় সভায় সভাপতিত্ব করেন তিনি। সভায় মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই ও যানজট নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি মামলার তদন্ত দ্রুত সম্পন্ন, চিকিৎসা ও ফরেনসিক প্রতিবেদন সময়মতো সংগ্রহ এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। 

প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবার ক্ষেত্রেও সাফল্য দেখিয়েছে আরএমপি। গত ২১ মে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে উদ্ধার করা ১০১টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ কমিশনার নিজে উপস্থিত থেকে মালিকদের হাতে ফোনগুলো তুলে দেন। এ সময় তিনি জানান, নাগরিকদের হারানো সম্পদ উদ্ধারে আরএমপি বিনামূল্যে সেবা প্রদান করছে। 

মানবিক পুলিশিংয়ের ক্ষেত্রে সর্বশেষ আলোচনায় এসেছে অ্যাসিডদগ্ধ এক নারীর পাশে দাঁড়ানোর ঘটনা। গত ১৪ নভেম্বর রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকায় স্বামীর ছোড়া অ্যাসিডে গুরুতর দগ্ধ ওই নারীকে দেখতে তাঁর বাসায় যান পুলিশ কমিশনার। ভুক্তভোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসা, আইনগত সহায়তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। একই সঙ্গে তাঁর সন্তানের যথাযথ পরিচর্যা ও দেখভালের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 

এর ধারাবাহিকতায় ১২ নভেম্বর অনুষ্ঠিত আরএমপির অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভায় মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের চিত্র, মামলার তদন্তের অগ্রগতি এবং মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করেন। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের মতামত গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

সব মিলিয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে রাজশাহী মহানগরীর নিরাপত্তা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, প্রযুক্তিনির্ভর পুলিশিং, জনবান্ধব সেবা, পুলিশ সদস্যদের কল্যাণ এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ নিয়ে কাজ করছেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এসব কার্যক্রমের মাধ্যমে রাজশাহী মহানগরীতে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশি পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রেখেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


জনবান্ধব পুলিশিং, অপরাধ দমন ও মানবিক উদ্যোগে আলোচনায় আরএমপি কমিশনার ফয়জুল কবির

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

রাজশাহী মহানগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে দায়িত্ব গ্রহণের পর থেকে নানা উদ্যোগ ও কার্যক্রম পরিচালনা করছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা, জনবান্ধব পুলিশিং, পুলিশ সদস্যদের কল্যাণ এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর নেওয়া উদ্যোগগুলো আলোচনায় এসেছে।

গত ৭ মে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ ফয়েজুল কবির। দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজশাহী মহানগরীকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সাইবার অপরাধ দমন এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।

দায়িত্ব গ্রহণের পর ১৭ মে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন পুলিশ কমিশনার। এ সময় রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্ব দেন তিনি।

মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে শুরু থেকেই বিশেষ গুরুত্ব দিয়েছেন কমিশনার। গত ৪ জুন র‍্যাব-৫, সিআইডি, নৌ-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের নিয়ে বিশেষ সমন্বয় সভা করেন। সভায় মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধপ্রবণ এলাকায় টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে সমন্বিত অভিযান পরিচালনার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। 

নগরীর নিরাপত্তা জোরদারে প্রযুক্তির ব্যবহারেও উদ্যোগ নিয়েছে আরএমপি। গত ২৬ জুলাই রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে ১৫৫টি আধুনিক সিসিটিভি ক্যামেরা আরএমপির কাছে হস্তান্তর করা হয়। এর পাশাপাশি আরএমপির নিজস্ব উদ্যোগে আরও ২১৫টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমপূর্ণ স্থানে ৩৭০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এসব ক্যামেরা অপরাধ প্রতিরোধ, অপরাধী শনাক্ত এবং যানবাহন চলাচল পর্যবেক্ষণে ভূমিকা রাখবে।

জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে গত ২১ আগস্ট আরএমপির ১২টি থানাকে ‘জিরো কমপ্লেইন ইউনিট’ হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন তিনি। সাধারণ মানুষ যেন থানায় গিয়ে কোনো ধরনের হয়রানি বা দুর্ভোগের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন। পাশাপাশি সাধারণ ডায়েরি ও অভিযোগ দ্রুত নিষ্পত্তি, মামলার সঠিক তদন্ত, পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত প্রদান এবং পেশাদার আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেন।

একই মাসের ২ সেপ্টেম্বর বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেন পুলিশ কমিশনার। জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা প্রদান, চুরি-ছিনতাই প্রতিরোধ, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন। এ ছাড়া নগরীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখা, নিয়মিত দৃশ্যমান পুলিশি টহল এবং রাত ১০টার পর আবাসিক এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণেও গুরুত্ব দেন। 

শিশু ও নারী ভুক্তভোগীদের প্রতি সংবেদনশীল পুলিশি আচরণ নিশ্চিত করতেও উদ্যোগ দেখা গেছে। গত ১৯ আগস্ট আরএমপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে পুলিশ সদস্যদের জন্য মনোসামাজিক সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। শিশু নির্যাতন ও ট্রমার শিকার শিশুদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ, তাদের আস্থা অর্জন এবং নিরাপদ পরিবেশে বক্তব্য দেওয়ার সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। 

পুলিশ সদস্যদের কল্যাণেও বিভিন্ন নির্দেশনা দিয়েছেন কমিশনার। গত ৬ সেপ্টেম্বর পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং প্রতিটি থানা ও ইউনিটে খেলাধুলার সরঞ্জাম সরবরাহের নির্দেশনাও দেন। একই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সম্মাননা জানানো হয়।

মাঠপর্যায়ের পুলিশি কার্যক্রমের তদারকিতেও সক্রিয় রয়েছেন তিনি। গত ২২ সেপ্টেম্বর মতিহার থানা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় থানার সার্বিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র, বিভিন্ন রেজিস্টার এবং গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।

নগরীর অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত পর্যালোচনা ও সমন্বয়ের ধারাবাহিকতায় ১৩ অক্টোবর বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে অপরাধ পর্যালোচনা সমন্বয় সভায় সভাপতিত্ব করেন তিনি। সভায় মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই ও যানজট নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি মামলার তদন্ত দ্রুত সম্পন্ন, চিকিৎসা ও ফরেনসিক প্রতিবেদন সময়মতো সংগ্রহ এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। 

প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবার ক্ষেত্রেও সাফল্য দেখিয়েছে আরএমপি। গত ২১ মে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে উদ্ধার করা ১০১টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ কমিশনার নিজে উপস্থিত থেকে মালিকদের হাতে ফোনগুলো তুলে দেন। এ সময় তিনি জানান, নাগরিকদের হারানো সম্পদ উদ্ধারে আরএমপি বিনামূল্যে সেবা প্রদান করছে। 

মানবিক পুলিশিংয়ের ক্ষেত্রে সর্বশেষ আলোচনায় এসেছে অ্যাসিডদগ্ধ এক নারীর পাশে দাঁড়ানোর ঘটনা। গত ১৪ নভেম্বর রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকায় স্বামীর ছোড়া অ্যাসিডে গুরুতর দগ্ধ ওই নারীকে দেখতে তাঁর বাসায় যান পুলিশ কমিশনার। ভুক্তভোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসা, আইনগত সহায়তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। একই সঙ্গে তাঁর সন্তানের যথাযথ পরিচর্যা ও দেখভালের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 

এর ধারাবাহিকতায় ১২ নভেম্বর অনুষ্ঠিত আরএমপির অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভায় মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের চিত্র, মামলার তদন্তের অগ্রগতি এবং মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করেন। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের মতামত গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

সব মিলিয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে রাজশাহী মহানগরীর নিরাপত্তা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, প্রযুক্তিনির্ভর পুলিশিং, জনবান্ধব সেবা, পুলিশ সদস্যদের কল্যাণ এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ নিয়ে কাজ করছেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এসব কার্যক্রমের মাধ্যমে রাজশাহী মহানগরীতে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশি পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রেখেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ