ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশে বড় বিনিয়োগের পরিকল্পনা ইউএই প্রবাসীদের

ছবি : সংগৃহিত
ফলো করুন

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা দেশে প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে আমিরাতে বাংলাদেশিদের দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসন এবং ভিসা বাতিলের কারণে দেশে আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরার সুযোগ নিশ্চিত করতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনআরবি সিআইপি ও প্রবাসী ব্যবসায়ী প্রতিনিধিরা এসব প্রস্তাব ও দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসী উদ্যোক্তারা ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইসলামিক ব্যাংকিং, ড্রাই ফুড প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং, ই-রেন্টাল সেবা, সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ করতে আগ্রহী।

তাদের মতে, সরকারি অনুমোদনের প্রক্রিয়া সহজ ও দ্রুত করা, বিনিয়োগের সুরক্ষা, প্রয়োজনীয় জমি বা লিজ সুবিধা, অবকাঠামোগত সহায়তা এবং কার্যকর ওয়ান-স্টপ সেবা নিশ্চিত করা গেলে প্রস্তাবিত বিনিয়োগগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।

প্রতিনিধিদল জানিয়েছে, প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও বিনিয়োগ পরিকল্পনা নিয়ে তারা ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গেও তাদের বৈঠকের কর্মসূচি রয়েছে।

সংবাদ সম্মেলনে আমিরাতে বাংলাদেশিদের ভিসাসংক্রান্ত জটিলতার বিষয়টিও তুলে ধরা হয়। প্রবাসী প্রতিনিধিদের দাবি, দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণভাবে মালিক বা স্পন্সর পরিবর্তনের সুযোগ সীমিত থাকায় অনেক বাংলাদেশি কর্মী কর্মসংস্থান নিয়ে সমস্যায় রয়েছেন। দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান চান তারা।

এ ছাড়া ভিসা বাতিল হওয়ার কারণে দেশে আটকে পড়া বাংলাদেশিদের তালিকা তৈরি করে তাদের আমিরাতে ফেরার সুযোগ তৈরিতে সরকারি উদ্যোগের দাবি জানানো হয়। প্রতিনিধিদের ভাষ্য, আটকে পড়া অনেক প্রবাসীর চাকরি, ব্যবসা ও পরিবার আমিরাতে রয়েছে।

প্রবাসীদের সেবা সহজ করতে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটে দক্ষ ও প্রবাসীবান্ধব কর্মকর্তা নিয়োগ, ২৪ ঘণ্টার জরুরি হেল্পলাইন, উন্নত ডিজিটাল অভিযোগ ব্যবস্থা এবং প্রবাসী সহায়তা সেল গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে মোট ১৫ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে ভিসা জটিলতা নিরসন, বিদেশগামী কর্মীদের ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ, প্রবাসী কার্ড, স্থানীয় আইন সম্পর্কে প্রশিক্ষণ, মৃত প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনা, রেমিট্যান্স প্রণোদনা বাড়ানো, সাশ্রয়ী বিমান ভাড়া, বিনিয়োগ সুরক্ষা এবং সহজ ঋণ ও বীমা সুবিধার দাবি রয়েছে।

প্রতিনিধিদলের সদস্য মোহাম্মদ রুবেল সিআইপি বলেন, প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। প্রস্তাবিত এক হাজার কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হলে নতুন শিল্প, কর্মসংস্থান, রপ্তানি এবং প্রযুক্তিনির্ভর ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগ : সংযুক্ত আরব আমিরাত ইউএই প্রবাসী বাংলাদেশি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বাংলাদেশে বড় বিনিয়োগের পরিকল্পনা ইউএই প্রবাসীদের

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা দেশে প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে আমিরাতে বাংলাদেশিদের দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসন এবং ভিসা বাতিলের কারণে দেশে আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরার সুযোগ নিশ্চিত করতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনআরবি সিআইপি ও প্রবাসী ব্যবসায়ী প্রতিনিধিরা এসব প্রস্তাব ও দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসী উদ্যোক্তারা ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইসলামিক ব্যাংকিং, ড্রাই ফুড প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং, ই-রেন্টাল সেবা, সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ করতে আগ্রহী।

তাদের মতে, সরকারি অনুমোদনের প্রক্রিয়া সহজ ও দ্রুত করা, বিনিয়োগের সুরক্ষা, প্রয়োজনীয় জমি বা লিজ সুবিধা, অবকাঠামোগত সহায়তা এবং কার্যকর ওয়ান-স্টপ সেবা নিশ্চিত করা গেলে প্রস্তাবিত বিনিয়োগগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।

প্রতিনিধিদল জানিয়েছে, প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও বিনিয়োগ পরিকল্পনা নিয়ে তারা ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গেও তাদের বৈঠকের কর্মসূচি রয়েছে।

সংবাদ সম্মেলনে আমিরাতে বাংলাদেশিদের ভিসাসংক্রান্ত জটিলতার বিষয়টিও তুলে ধরা হয়। প্রবাসী প্রতিনিধিদের দাবি, দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণভাবে মালিক বা স্পন্সর পরিবর্তনের সুযোগ সীমিত থাকায় অনেক বাংলাদেশি কর্মী কর্মসংস্থান নিয়ে সমস্যায় রয়েছেন। দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান চান তারা।

এ ছাড়া ভিসা বাতিল হওয়ার কারণে দেশে আটকে পড়া বাংলাদেশিদের তালিকা তৈরি করে তাদের আমিরাতে ফেরার সুযোগ তৈরিতে সরকারি উদ্যোগের দাবি জানানো হয়। প্রতিনিধিদের ভাষ্য, আটকে পড়া অনেক প্রবাসীর চাকরি, ব্যবসা ও পরিবার আমিরাতে রয়েছে।

প্রবাসীদের সেবা সহজ করতে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটে দক্ষ ও প্রবাসীবান্ধব কর্মকর্তা নিয়োগ, ২৪ ঘণ্টার জরুরি হেল্পলাইন, উন্নত ডিজিটাল অভিযোগ ব্যবস্থা এবং প্রবাসী সহায়তা সেল গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে মোট ১৫ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে ভিসা জটিলতা নিরসন, বিদেশগামী কর্মীদের ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ, প্রবাসী কার্ড, স্থানীয় আইন সম্পর্কে প্রশিক্ষণ, মৃত প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনা, রেমিট্যান্স প্রণোদনা বাড়ানো, সাশ্রয়ী বিমান ভাড়া, বিনিয়োগ সুরক্ষা এবং সহজ ঋণ ও বীমা সুবিধার দাবি রয়েছে।

প্রতিনিধিদলের সদস্য মোহাম্মদ রুবেল সিআইপি বলেন, প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। প্রস্তাবিত এক হাজার কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হলে নতুন শিল্প, কর্মসংস্থান, রপ্তানি এবং প্রযুক্তিনির্ভর ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ