ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন

এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন
ফাইল ছবি
ফলো করুন

এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের জন্য ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিপুলসংখ্যক আবেদনের কারণে কোন ধরনের খাতা পুনঃমূল্যায়নের আওতায় আনা হবে, তা নির্ধারণে সরকার একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১৯৮০ সংশোধনের মাধ্যমে পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের সুযোগ চালু করা হয়েছিল। তবে বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করলে সব খাতা নতুন করে মূল্যায়ন করা বাস্তবসম্মত নয়।

শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রায় ২০ লাখ শিক্ষার্থীর খাতা পুনরায় পরীক্ষা করতে হলে তা বাস্তবে সম্পন্ন করা অত্যন্ত কঠিন হবে। এ কারণে কোন পরিস্থিতিতে একটি খাতা পুনঃমূল্যায়ন করা হবে এবং কোন ক্ষেত্রে করা হবে না, তা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে ঠিক করা হবে।

তিনি জানান, এখন পর্যন্ত পুনঃমূল্যায়নের জন্য ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এসব আবেদন নিষ্পত্তির সঙ্গে শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রমও যুক্ত থাকায় পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন হবে।

বর্তমানে আবেদন করা শিক্ষার্থীদের ফল যাচাইয়ের ক্ষেত্রে টেবুলেশন শিট ও নিরীক্ষাসংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা করা হবে। যেসব খাতায় গুরুতর অসঙ্গতি বা ত্রুটির প্রমাণ পাওয়া যাবে, সেগুলোকে বিস্তারিত পুনঃমূল্যায়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, এই প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষকদের মূল্যায়নের মানও যাচাই করার সুযোগ তৈরি হবে। কোনো পরীক্ষক খাতা মূল্যায়নে নিয়ম অনুসরণ করেছেন কি না কিংবা নম্বর দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের অসঙ্গতি রয়েছে কি না, সেটিও পর্যবেক্ষণ করা যাবে।

মূল্যায়নে কোনো পরীক্ষকের কাজে সমস্যা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রয়োজনীয় প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

ট্যাগ : শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ড এসএসসি ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের জন্য ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিপুলসংখ্যক আবেদনের কারণে কোন ধরনের খাতা পুনঃমূল্যায়নের আওতায় আনা হবে, তা নির্ধারণে সরকার একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১৯৮০ সংশোধনের মাধ্যমে পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের সুযোগ চালু করা হয়েছিল। তবে বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করলে সব খাতা নতুন করে মূল্যায়ন করা বাস্তবসম্মত নয়।

শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রায় ২০ লাখ শিক্ষার্থীর খাতা পুনরায় পরীক্ষা করতে হলে তা বাস্তবে সম্পন্ন করা অত্যন্ত কঠিন হবে। এ কারণে কোন পরিস্থিতিতে একটি খাতা পুনঃমূল্যায়ন করা হবে এবং কোন ক্ষেত্রে করা হবে না, তা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে ঠিক করা হবে।

তিনি জানান, এখন পর্যন্ত পুনঃমূল্যায়নের জন্য ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এসব আবেদন নিষ্পত্তির সঙ্গে শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রমও যুক্ত থাকায় পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন হবে।

বর্তমানে আবেদন করা শিক্ষার্থীদের ফল যাচাইয়ের ক্ষেত্রে টেবুলেশন শিট ও নিরীক্ষাসংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা করা হবে। যেসব খাতায় গুরুতর অসঙ্গতি বা ত্রুটির প্রমাণ পাওয়া যাবে, সেগুলোকে বিস্তারিত পুনঃমূল্যায়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, এই প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষকদের মূল্যায়নের মানও যাচাই করার সুযোগ তৈরি হবে। কোনো পরীক্ষক খাতা মূল্যায়নে নিয়ম অনুসরণ করেছেন কি না কিংবা নম্বর দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের অসঙ্গতি রয়েছে কি না, সেটিও পর্যবেক্ষণ করা যাবে।

মূল্যায়নে কোনো পরীক্ষকের কাজে সমস্যা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রয়োজনীয় প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ