ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশের শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা করতে চায় ইউনেস্কো

বাংলাদেশের শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা করতে চায় ইউনেস্কো
ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষণ আধুনিকায়ন এবং শিক্ষা খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ এই আগ্রহের কথা জানান।

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।

ইউনেস্কোর প্রতিনিধি দেশের শিক্ষা খাতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

বিশেষ করে সব মাধ্যমের শিক্ষকদের জন্য একটি সমন্বিত নীতিমালা তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। একই সঙ্গে শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার আগে প্রশিক্ষণ এবং চাকরিরত অবস্থায় নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। এ ছাড়া শিক্ষার্থীদের ঝরে পড়া কমানো, কার্যকর মূল্যায়নব্যবস্থা গড়ে তোলা, স্বাস্থ্য শিক্ষা ও টেকসই উন্নয়ন নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।

ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ বাজেট বরাদ্দের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

এ সময় বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আধুনিকায়নে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।

তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল শিক্ষা উপকরণ ও শিক্ষা প্রযুক্তি বা এডটেক খাতে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে সরকার।

এর পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে পাঠদান আরও কার্যকর করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে।

মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

মাহ্দী আমিনের আশা, এসব কার্যক্রমের মাধ্যমে মানসম্মত শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছেও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদানের গুণগত মান যাচাই এবং শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

বৈঠকে ইউনেস্কোর ঢাকা কার্যালয়ের হেড অব এডুকেশন নরিহিদে ফুরাওকাও উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

ট্যাগ : মাহ্দী আমিন ইউনেস্কো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


বাংলাদেশের শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা করতে চায় ইউনেস্কো

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষণ আধুনিকায়ন এবং শিক্ষা খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ এই আগ্রহের কথা জানান।

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।

ইউনেস্কোর প্রতিনিধি দেশের শিক্ষা খাতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

বিশেষ করে সব মাধ্যমের শিক্ষকদের জন্য একটি সমন্বিত নীতিমালা তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। একই সঙ্গে শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার আগে প্রশিক্ষণ এবং চাকরিরত অবস্থায় নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। এ ছাড়া শিক্ষার্থীদের ঝরে পড়া কমানো, কার্যকর মূল্যায়নব্যবস্থা গড়ে তোলা, স্বাস্থ্য শিক্ষা ও টেকসই উন্নয়ন নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।

ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ বাজেট বরাদ্দের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

এ সময় বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আধুনিকায়নে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।

তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল শিক্ষা উপকরণ ও শিক্ষা প্রযুক্তি বা এডটেক খাতে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে সরকার।

এর পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে পাঠদান আরও কার্যকর করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে।

মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

মাহ্দী আমিনের আশা, এসব কার্যক্রমের মাধ্যমে মানসম্মত শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছেও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদানের গুণগত মান যাচাই এবং শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

বৈঠকে ইউনেস্কোর ঢাকা কার্যালয়ের হেড অব এডুকেশন নরিহিদে ফুরাওকাও উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ