ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন

এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের জন্য ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিপুলসংখ্যক আবেদনের কারণে কোন ধরনের খাতা পুনঃমূল্যায়নের আওতায় আনা হবে, তা নির্ধারণে সরকার একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন তিনি।সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।তিনি বলেন, পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১৯৮০ সংশোধনের মাধ্যমে পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের সুযোগ চালু করা হয়েছিল। তবে বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করলে সব খাতা নতুন করে মূল্যায়ন করা বাস্তবসম্মত নয়।[BANGVIEWS-POST:3883]শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রায় ২০ লাখ শিক্ষার্থীর খাতা পুনরায় পরীক্ষা করতে হলে তা বাস্তবে সম্পন্ন করা অত্যন্ত কঠিন হবে। এ কারণে কোন পরিস্থিতিতে একটি খাতা পুনঃমূল্যায়ন করা হবে এবং কোন ক্ষেত্রে করা হবে না, তা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে ঠিক করা হবে।তিনি জানান, এখন পর্যন্ত পুনঃমূল্যায়নের জন্য ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এসব আবেদন নিষ্পত্তির সঙ্গে শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রমও যুক্ত থাকায় পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন হবে।বর্তমানে আবেদন করা শিক্ষার্থীদের ফল যাচাইয়ের ক্ষেত্রে টেবুলেশন শিট ও নিরীক্ষাসংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা করা হবে। যেসব খাতায় গুরুতর অসঙ্গতি বা ত্রুটির প্রমাণ পাওয়া যাবে, সেগুলোকে বিস্তারিত পুনঃমূল্যায়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।[BANGVIEWS-POST:3882]শিক্ষামন্ত্রী আরও জানান, এই প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষকদের মূল্যায়নের মানও যাচাই করার সুযোগ তৈরি হবে। কোনো পরীক্ষক খাতা মূল্যায়নে নিয়ম অনুসরণ করেছেন কি না কিংবা নম্বর দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের অসঙ্গতি রয়েছে কি না, সেটিও পর্যবেক্ষণ করা যাবে।মূল্যায়নে কোনো পরীক্ষকের কাজে সমস্যা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রয়োজনীয় প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন