ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

ছবি : সংগৃহিত
ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনানী থানায় করা হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে।

সোমবার (১৭ আগস্ট) হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর ‘নো অর্ডার’ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। ফলে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ কার্যকর থাকছে।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোনায়েম নবী শাহীনসহ অন্যরা।

খায়রুল হকের আইনজীবীরা জানিয়েছেন, চেম্বার আদালতে জামিন স্থগিত না হওয়ায় এই মামলায় তার কারামুক্তিতে আর আইনগত বাধা নেই।

এর আগে গত ১০ আগস্ট বনানী থানায় করা হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় খায়রুল হককে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ তার জামিন মঞ্জুর করেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তী সময়ে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ বনানী থানার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত না হওয়ায় তার মুক্তির ক্ষেত্রে এই মামলার আইনি বাধা কেটে গেছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

ট্যাগ : হাইকোর্ট আপিল বিভাগ খায়রুল হক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনানী থানায় করা হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে।

সোমবার (১৭ আগস্ট) হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর ‘নো অর্ডার’ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। ফলে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ কার্যকর থাকছে।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোনায়েম নবী শাহীনসহ অন্যরা।

খায়রুল হকের আইনজীবীরা জানিয়েছেন, চেম্বার আদালতে জামিন স্থগিত না হওয়ায় এই মামলায় তার কারামুক্তিতে আর আইনগত বাধা নেই।

এর আগে গত ১০ আগস্ট বনানী থানায় করা হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় খায়রুল হককে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ তার জামিন মঞ্জুর করেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তী সময়ে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ বনানী থানার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত না হওয়ায় তার মুক্তির ক্ষেত্রে এই মামলার আইনি বাধা কেটে গেছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ