ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হাই স্কুল ও মাদরাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ফাইল ছবি
ফলো করুন

সারাদেশের হাই স্কুল ও মাদরাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নতুন নিয়োগের আগে দূরবর্তী এলাকায় কর্মরত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, হাই স্কুল ও মাদরাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে। তবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাওয়ার আগে বর্তমানে দূরবর্তী এলাকায় কর্মরত শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হচ্ছে। খুব শিগগির এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। বদলির কার্যক্রম শেষ হওয়ার পর নতুন শিক্ষক নিয়োগের দিকে এগোবে সরকার।

শিক্ষক বদলির ক্ষেত্রে স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রক্রিয়াটি চালু হওয়ার পর বিষয়টি আরও পরিষ্কার হবে।

শিক্ষামন্ত্রী জানান, সারাদেশে শিক্ষকদের অবসর ভাতা দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে শিক্ষক নিয়োগের প্রস্তুতি চলছে।

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব পদে নিয়োগসংক্রান্ত আইনি জটিলতা নিরসন করা হয়েছে।

সরকারি স্কুলে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর আইনি জটিলতা তৈরি হয়েছিল। সেই বাধাও কাটানো হয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষক বদলি ও নতুন নিয়োগের এসব কার্যক্রম সম্পন্ন হলে দেশের স্কুল ও মাদরাসাগুলোতে শিক্ষক সংকট অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ : শিক্ষামন্ত্রী শিক্ষক মাদরাসা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

হাই স্কুল ও মাদরাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সারাদেশের হাই স্কুল ও মাদরাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নতুন নিয়োগের আগে দূরবর্তী এলাকায় কর্মরত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, হাই স্কুল ও মাদরাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে। তবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাওয়ার আগে বর্তমানে দূরবর্তী এলাকায় কর্মরত শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হচ্ছে। খুব শিগগির এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। বদলির কার্যক্রম শেষ হওয়ার পর নতুন শিক্ষক নিয়োগের দিকে এগোবে সরকার।

শিক্ষক বদলির ক্ষেত্রে স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রক্রিয়াটি চালু হওয়ার পর বিষয়টি আরও পরিষ্কার হবে।

শিক্ষামন্ত্রী জানান, সারাদেশে শিক্ষকদের অবসর ভাতা দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে শিক্ষক নিয়োগের প্রস্তুতি চলছে।

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব পদে নিয়োগসংক্রান্ত আইনি জটিলতা নিরসন করা হয়েছে।

সরকারি স্কুলে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর আইনি জটিলতা তৈরি হয়েছিল। সেই বাধাও কাটানো হয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষক বদলি ও নতুন নিয়োগের এসব কার্যক্রম সম্পন্ন হলে দেশের স্কুল ও মাদরাসাগুলোতে শিক্ষক সংকট অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ