ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার আহ্বান এরদোয়ানের

ছবি: সংগৃহীত
ফলো করুন

হরমুজ প্রণালি দ্রুত পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথ দীর্ঘ সময় বন্ধ থাকলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

এরদোয়ান বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকা এখন গুরুতর বৈশ্বিক উদ্বেগের বিষয়। বিশেষ করে তেল ও জ্বালানি পরিবহনে এই জলপথের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, যত দ্রুত সম্ভব প্রণালিটি পুনরায় চালু করা প্রয়োজন।

তুরস্কের প্রেসিডেন্ট জানান, তার দেশ বিশ্বব্যাপী তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার পক্ষে। নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-পাল্টা হামলার মধ্যে কৌশলগত এই জলপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ায় উদ্বেগ আরও বেড়েছে।

হরমুজ প্রণালি নিয়ে বিরোধ বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার অন্যতম প্রধান অমীমাংসিত বিষয়। একই সময়ে দুই দেশের মধ্যে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদও সোমবার শেষ হওয়ার কথা রয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধের আগে সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ যাতায়াত করত। ফলে প্রণালিটি দীর্ঘ সময় বন্ধ বা কার্যত অচল থাকলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ কমে দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

এরদোয়ানের এই আহ্বান এমন সময়ে এলো, যখন হরমুজ প্রণালি পুনরায় চালু করা নিয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ইরান হরমুজ প্রণালি তুরস্ক এরদোয়ান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার আহ্বান এরদোয়ানের

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

হরমুজ প্রণালি দ্রুত পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথ দীর্ঘ সময় বন্ধ থাকলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

এরদোয়ান বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকা এখন গুরুতর বৈশ্বিক উদ্বেগের বিষয়। বিশেষ করে তেল ও জ্বালানি পরিবহনে এই জলপথের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, যত দ্রুত সম্ভব প্রণালিটি পুনরায় চালু করা প্রয়োজন।

তুরস্কের প্রেসিডেন্ট জানান, তার দেশ বিশ্বব্যাপী তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার পক্ষে। নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-পাল্টা হামলার মধ্যে কৌশলগত এই জলপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ায় উদ্বেগ আরও বেড়েছে।

হরমুজ প্রণালি নিয়ে বিরোধ বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার অন্যতম প্রধান অমীমাংসিত বিষয়। একই সময়ে দুই দেশের মধ্যে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদও সোমবার শেষ হওয়ার কথা রয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধের আগে সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ যাতায়াত করত। ফলে প্রণালিটি দীর্ঘ সময় বন্ধ বা কার্যত অচল থাকলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ কমে দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

এরদোয়ানের এই আহ্বান এমন সময়ে এলো, যখন হরমুজ প্রণালি পুনরায় চালু করা নিয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ