ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানে নতুন হামলা নয়, অর্থনৈতিক চাপ বাড়ানোর পথে ট্রাম্প

ইরানে নতুন হামলা নয়, অর্থনৈতিক চাপ বাড়ানোর পথে ট্রাম্প
ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বদলে দেশটির ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের অর্থনৈতিক সংকটকে আরও গভীর হতে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিবর্তে ওয়াশিংটন দেশটির অর্থনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছে। তিনি বলেন, ইরানের মূল্যস্ফীতি অনেক বেশি এবং দেশটির অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ।

ট্রাম্পের ভাষ্য, ‘আমরা বিষয়টি খুব বেশি সামনে আনছি না। তাদের সঙ্গে আমরা শুধু আংশিকভাবে আলোচনা করছি। আমরা ইরানের ব্যাপক মূল্যস্ফীতি এবং অর্থের সংকট পর্যবেক্ষণ করছি।’

এর মাত্র এক সপ্তাহ আগেও ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন ট্রাম্প। তবে এবার তিনি নতুন কোনো সামরিক হামলার হুমকি দেননি। বরং অর্থনৈতিক চাপের মাধ্যমে তেহরানকে দুর্বল করার কৌশলেই জোর দিয়েছেন। 

মার্কিন প্রশাসন এরই মধ্যে ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা, জ্বালানি ও আর্থিক নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধ আরোপ করেছে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এক হাজারের বেশি ব্যক্তি, জাহাজ ও বিমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নতুন করে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে। 

এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যে আলোচনা চললেও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ইরান প্রণালির মাধ্যমে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে কয়েকটি শর্ত দিয়েছে। তেহরানের অবস্থান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়া হবে না। 

অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রয়োজনে ইরানের ওপর নৌ অবরোধ দীর্ঘ সময় ধরে রাখার সক্ষমতা তাদের রয়েছে। একই সঙ্গে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এমন অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হতে পারে, যা আগে কখনো কোনো দেশের ওপর প্রয়োগ করা হয়নি। 

ইরান ইস্যুতে নিজের বর্তমান কৌশল ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘সবকিছু ঠিক হয়ে যাবে।’ তিনি পরিস্থিতিকে দাবা খেলার সঙ্গে তুলনা করে বলেন, এ ক্ষেত্রে কৌশল ও ধৈর্য গুরুত্বপূর্ণ।

সূত্র: এক্সিওস

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


ইরানে নতুন হামলা নয়, অর্থনৈতিক চাপ বাড়ানোর পথে ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বদলে দেশটির ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের অর্থনৈতিক সংকটকে আরও গভীর হতে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিবর্তে ওয়াশিংটন দেশটির অর্থনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছে। তিনি বলেন, ইরানের মূল্যস্ফীতি অনেক বেশি এবং দেশটির অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ।

ট্রাম্পের ভাষ্য, ‘আমরা বিষয়টি খুব বেশি সামনে আনছি না। তাদের সঙ্গে আমরা শুধু আংশিকভাবে আলোচনা করছি। আমরা ইরানের ব্যাপক মূল্যস্ফীতি এবং অর্থের সংকট পর্যবেক্ষণ করছি।’

এর মাত্র এক সপ্তাহ আগেও ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন ট্রাম্প। তবে এবার তিনি নতুন কোনো সামরিক হামলার হুমকি দেননি। বরং অর্থনৈতিক চাপের মাধ্যমে তেহরানকে দুর্বল করার কৌশলেই জোর দিয়েছেন। 

মার্কিন প্রশাসন এরই মধ্যে ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা, জ্বালানি ও আর্থিক নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধ আরোপ করেছে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এক হাজারের বেশি ব্যক্তি, জাহাজ ও বিমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নতুন করে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে। 

এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যে আলোচনা চললেও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ইরান প্রণালির মাধ্যমে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে কয়েকটি শর্ত দিয়েছে। তেহরানের অবস্থান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়া হবে না। 

অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রয়োজনে ইরানের ওপর নৌ অবরোধ দীর্ঘ সময় ধরে রাখার সক্ষমতা তাদের রয়েছে। একই সঙ্গে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এমন অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হতে পারে, যা আগে কখনো কোনো দেশের ওপর প্রয়োগ করা হয়নি। 

ইরান ইস্যুতে নিজের বর্তমান কৌশল ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘সবকিছু ঠিক হয়ে যাবে।’ তিনি পরিস্থিতিকে দাবা খেলার সঙ্গে তুলনা করে বলেন, এ ক্ষেত্রে কৌশল ও ধৈর্য গুরুত্বপূর্ণ।

সূত্র: এক্সিওস


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ