ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসরায়েলের পার্লামেন্টের নেতৃত্বে ফিলিস্তিনি মুসলিম নেতা, কে এই আহমেদ তিবি?

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার পদে ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক আহমেদ তিবির নাম অনুমোদন করেছে সংসদীয় কমিটি। ফিলিস্তিনিদের অধিকার নিয়ে দীর্ঘদিন সোচ্চার এই নেতার মনোনয়ন ঘিরে ইসরায়েলের ক্ষমতাসীন ডানপন্থী রাজনৈতিক শিবিরে বিরোধিতা দেখা দিয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) নেসেটের অ্যারেঞ্জমেন্টস কমিটি নতুন পার্লামেন্টের জন্য নয়জন অস্থায়ী ডেপুটি স্পিকারের নাম অনুমোদন করে। তাঁদের মধ্যে রয়েছেন জয়েন্ট লিস্টের চেয়ারম্যান আহমেদ তিবি। তবে পূর্ণাঙ্গ নেসেটের অনুমোদনের বিষয়টি এখনো স্পষ্ট নয়।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১১টি আসন পেয়েছে আরব রাজনৈতিক দলগুলোর জোট জয়েন্ট লিস্ট। তিবি এই জোটের অন্যতম প্রধান নেতা। তিনি আরব মুভমেন্ট ফর রিনিউয়াল বা তা'আল পার্টিরও নেতৃত্ব দিচ্ছেন।

ডেপুটি স্পিকার পদে নিজের মনোনয়নকে জয়েন্ট লিস্টের ন্যায্য অর্জন বলে মন্তব্য করেছেন তিবি।

তার অভিযোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তার মনোনয়ন ঠেকানোর চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি।

কে এই আহমেদ তিবি?

১৯৫৮ সালের ১৯ ডিসেম্বর ইসরায়েলের তাইবে শহরে জন্মগ্রহণ করেন আহমেদ তিবি। তার পরিবার ১৯৪৮ সালের নাকবার সময় জাফা থেকে বাস্তুচ্যুত হয়েছিল।

পেশাগত জীবনের শুরুতে চিকিৎসক ছিলেন তিনি। ১৯৮৩ সালে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক সম্পন্ন করেন।

চিকিৎসাবিদ্যা থেকে রাজনীতিতে আসা তিবির জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে।

১৯৮৪ সালে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে পিএলও নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সে সময় ইসরায়েলি আইনে পিএলওর সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ থাকায় দেশে ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি।

পরবর্তী সময়ে ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিবি।

১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত ওয়াই রিভার শান্তি আলোচনায় ফিলিস্তিনি প্রতিনিধিদলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

১৯৯৬ সালে তা'আল পার্টি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন তিবি। এর তিন বছর পর, ১৯৯৯ সালে প্রথমবার নেসেটের সদস্য নির্বাচিত হন।

ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে দীর্ঘ রাজনৈতিক অবস্থান

নিজেকে ইসরায়েলি নাগরিকত্বধারী আরব ফিলিস্তিনি হিসেবে পরিচয় দেন আহমেদ তিবি।

তিনি ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার অধিকার এবং ইসরায়েলের সব নাগরিকের সমান অধিকারের পক্ষে অবস্থান নিয়ে আসছেন।

ইসরায়েলকে শুধু ইহুদি রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করার বিরোধিতা করেছেন তিনি। দেশটির রাষ্ট্রীয় কাঠামোকে বর্ণবাদী হিসেবে সমালোচনা করে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিবি।

২০০০ সালের সেপ্টেম্বরে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তৎকালীন বিরোধীদলীয় নেতা অ্যারিয়েল শ্যারনের সফরকে ঘিরে উত্তেজনার সময় তার ডান হাত ভেঙে যায় বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

২০০২ সালে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশে সামরিক নিষেধাজ্ঞার বিরোধিতা করায় তার চলাচলের স্বাধীনতা সীমিত করার উদ্যোগ নেওয়া হয়।

ওই বছরের জুনে নেসেট সেই সিদ্ধান্ত অনুমোদন করে। তবে এটি তার সংসদীয় দায়মুক্তি পুরোপুরি প্রত্যাহারের ঘটনা ছিল না।

২০১৬ সালে মসজিদের মাইকে আজান দেওয়ার ওপর বিধিনিষেধ আরোপের প্রস্তাবের প্রতিবাদে নেসেটের অধিবেশন কক্ষে আজান দিয়েও আলোচনায় আসেন তিবি।

এর আগেও একাধিকবার নেসেটের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন এই প্রবীণ রাজনীতিক।

এবারের নির্বাচনের পর ইসরায়েলের পার্লামেন্টে আরব দলগুলোর প্রতিনিধিত্ব বেড়েছে। জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট মিলে মোট ১৯টি আসন পেয়েছে।

এমন রাজনৈতিক পরিস্থিতিতে ডেপুটি স্পিকার পদে আহমেদ তিবির নাম অনুমোদনকে ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রতিনিধিদের অবস্থানের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন তার সমর্থকেরা।

সূত্র : আল জাজিরা

ট্যাগ : ইসরায়েল নেসেট আহমেদ তিবি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ইসরায়েলের পার্লামেন্টের নেতৃত্বে ফিলিস্তিনি মুসলিম নেতা, কে এই আহমেদ তিবি?

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার পদে ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক আহমেদ তিবির নাম অনুমোদন করেছে সংসদীয় কমিটি। ফিলিস্তিনিদের অধিকার নিয়ে দীর্ঘদিন সোচ্চার এই নেতার মনোনয়ন ঘিরে ইসরায়েলের ক্ষমতাসীন ডানপন্থী রাজনৈতিক শিবিরে বিরোধিতা দেখা দিয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) নেসেটের অ্যারেঞ্জমেন্টস কমিটি নতুন পার্লামেন্টের জন্য নয়জন অস্থায়ী ডেপুটি স্পিকারের নাম অনুমোদন করে। তাঁদের মধ্যে রয়েছেন জয়েন্ট লিস্টের চেয়ারম্যান আহমেদ তিবি। তবে পূর্ণাঙ্গ নেসেটের অনুমোদনের বিষয়টি এখনো স্পষ্ট নয়।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১১টি আসন পেয়েছে আরব রাজনৈতিক দলগুলোর জোট জয়েন্ট লিস্ট। তিবি এই জোটের অন্যতম প্রধান নেতা। তিনি আরব মুভমেন্ট ফর রিনিউয়াল বা তা'আল পার্টিরও নেতৃত্ব দিচ্ছেন।

ডেপুটি স্পিকার পদে নিজের মনোনয়নকে জয়েন্ট লিস্টের ন্যায্য অর্জন বলে মন্তব্য করেছেন তিবি।

তার অভিযোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তার মনোনয়ন ঠেকানোর চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি।

কে এই আহমেদ তিবি?

১৯৫৮ সালের ১৯ ডিসেম্বর ইসরায়েলের তাইবে শহরে জন্মগ্রহণ করেন আহমেদ তিবি। তার পরিবার ১৯৪৮ সালের নাকবার সময় জাফা থেকে বাস্তুচ্যুত হয়েছিল।

পেশাগত জীবনের শুরুতে চিকিৎসক ছিলেন তিনি। ১৯৮৩ সালে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক সম্পন্ন করেন।

চিকিৎসাবিদ্যা থেকে রাজনীতিতে আসা তিবির জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে।

১৯৮৪ সালে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে পিএলও নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সে সময় ইসরায়েলি আইনে পিএলওর সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ থাকায় দেশে ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি।

পরবর্তী সময়ে ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিবি।

১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত ওয়াই রিভার শান্তি আলোচনায় ফিলিস্তিনি প্রতিনিধিদলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

১৯৯৬ সালে তা'আল পার্টি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন তিবি। এর তিন বছর পর, ১৯৯৯ সালে প্রথমবার নেসেটের সদস্য নির্বাচিত হন।

ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে দীর্ঘ রাজনৈতিক অবস্থান

নিজেকে ইসরায়েলি নাগরিকত্বধারী আরব ফিলিস্তিনি হিসেবে পরিচয় দেন আহমেদ তিবি।

তিনি ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার অধিকার এবং ইসরায়েলের সব নাগরিকের সমান অধিকারের পক্ষে অবস্থান নিয়ে আসছেন।

ইসরায়েলকে শুধু ইহুদি রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করার বিরোধিতা করেছেন তিনি। দেশটির রাষ্ট্রীয় কাঠামোকে বর্ণবাদী হিসেবে সমালোচনা করে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিবি।

২০০০ সালের সেপ্টেম্বরে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তৎকালীন বিরোধীদলীয় নেতা অ্যারিয়েল শ্যারনের সফরকে ঘিরে উত্তেজনার সময় তার ডান হাত ভেঙে যায় বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

২০০২ সালে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশে সামরিক নিষেধাজ্ঞার বিরোধিতা করায় তার চলাচলের স্বাধীনতা সীমিত করার উদ্যোগ নেওয়া হয়।

ওই বছরের জুনে নেসেট সেই সিদ্ধান্ত অনুমোদন করে। তবে এটি তার সংসদীয় দায়মুক্তি পুরোপুরি প্রত্যাহারের ঘটনা ছিল না।

২০১৬ সালে মসজিদের মাইকে আজান দেওয়ার ওপর বিধিনিষেধ আরোপের প্রস্তাবের প্রতিবাদে নেসেটের অধিবেশন কক্ষে আজান দিয়েও আলোচনায় আসেন তিবি।

এর আগেও একাধিকবার নেসেটের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন এই প্রবীণ রাজনীতিক।

এবারের নির্বাচনের পর ইসরায়েলের পার্লামেন্টে আরব দলগুলোর প্রতিনিধিত্ব বেড়েছে। জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট মিলে মোট ১৯টি আসন পেয়েছে।

এমন রাজনৈতিক পরিস্থিতিতে ডেপুটি স্পিকার পদে আহমেদ তিবির নাম অনুমোদনকে ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রতিনিধিদের অবস্থানের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন তার সমর্থকেরা।

সূত্র : আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ