ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকারে আগুন
ছবি: সংগৃহীত
ফলো করুন

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলীয় জলসীমায় নৌ-মাইনের আঘাতে একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার খবর জানিয়েছে ইরানের নৌবাহিনী। বিস্ফোরণের পর জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে দাবি করেছে দেশটি।

সোমবার (১৬ নভেম্বর) সকালে হরমুজ প্রণালির পূর্ব দিকে এ ঘটনা ঘটে বলে ইরানি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে।

ইরানের নৌবাহিনীর দাবি, ট্যাংকারটি একটি নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ সামুদ্রিক এলাকায় প্রবেশ করেছিল। এ সময় নৌ-মাইনের সঙ্গে সংঘর্ষে বিস্ফোরণ ঘটে এবং জাহাজটিতে আগুন ধরে যায়।

বিস্ফোরণের কারণে ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের সক্ষমতা হারিয়েছে বলেও জানানো হয়।

ঘটনার পর জাহাজ চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে ইরানের নৌবাহিনী।

বাহিনীটির জনসংযোগ দপ্তরের বিবৃতিতে সতর্ক করে বলা হয়, জাহাজের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ রেখে অনুমতি ছাড়া নিষিদ্ধ বা ঝুঁকিপূর্ণ জলসীমায় প্রবেশ করলে বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে।

তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারটির নাম কিংবা সেটি কোন দেশের পতাকাবাহী, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

একইভাবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, জাহাজটির কতটা ক্ষতি হয়েছে এবং সেটিতে কী পরিমাণ তেল ছিল, সে সম্পর্কেও বিস্তারিত জানায়নি ইরানি নৌবাহিনী।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। ফলে এই এলাকায় তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের খবর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

তবে ইরানের নৌবাহিনীর দেওয়া ঘটনার বিবরণ এবং ট্যাংকারটি চলাচলের অযোগ্য হয়ে পড়ার দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সূত্র : আল জাজিরা,

ট্যাগ : আগুন হরমুজ প্রণালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকারে আগুন

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলীয় জলসীমায় নৌ-মাইনের আঘাতে একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার খবর জানিয়েছে ইরানের নৌবাহিনী। বিস্ফোরণের পর জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে দাবি করেছে দেশটি।

সোমবার (১৬ নভেম্বর) সকালে হরমুজ প্রণালির পূর্ব দিকে এ ঘটনা ঘটে বলে ইরানি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে।

ইরানের নৌবাহিনীর দাবি, ট্যাংকারটি একটি নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ সামুদ্রিক এলাকায় প্রবেশ করেছিল। এ সময় নৌ-মাইনের সঙ্গে সংঘর্ষে বিস্ফোরণ ঘটে এবং জাহাজটিতে আগুন ধরে যায়।

বিস্ফোরণের কারণে ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের সক্ষমতা হারিয়েছে বলেও জানানো হয়।

ঘটনার পর জাহাজ চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে ইরানের নৌবাহিনী।

বাহিনীটির জনসংযোগ দপ্তরের বিবৃতিতে সতর্ক করে বলা হয়, জাহাজের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ রেখে অনুমতি ছাড়া নিষিদ্ধ বা ঝুঁকিপূর্ণ জলসীমায় প্রবেশ করলে বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে।

তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারটির নাম কিংবা সেটি কোন দেশের পতাকাবাহী, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

একইভাবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, জাহাজটির কতটা ক্ষতি হয়েছে এবং সেটিতে কী পরিমাণ তেল ছিল, সে সম্পর্কেও বিস্তারিত জানায়নি ইরানি নৌবাহিনী।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। ফলে এই এলাকায় তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের খবর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

তবে ইরানের নৌবাহিনীর দেওয়া ঘটনার বিবরণ এবং ট্যাংকারটি চলাচলের অযোগ্য হয়ে পড়ার দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সূত্র : আল জাজিরা,


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ