ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা জোটে ট্রাম্পের সমর্থন

ছবি: সংগৃহীত
ফলো করুন

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

সোমবার (১৭ আগস্ট) দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো ধীরে ধীরে আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে এগিয়ে আসছে। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতাও তারা বাড়াচ্ছে।

চলতি মাসের শুরুতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি দেশের ওপর সামরিক হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং সম্মিলিতভাবে প্রতিক্রিয়া জানানোর কথা বলা হয়েছে।

এই চুক্তিকে মধ্যপ্রাচ্যে নতুন ধরনের নিরাপত্তা সহযোগিতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে ন্যাটোর সদস্য তুরস্কও একটি নতুন আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত হলো।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে তিন দেশের মধ্যে সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়তে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণেও এর প্রভাব পড়তে পারে।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছিলেন, ভবিষ্যতে মিসরসহ আরও কয়েকটি দেশ এই প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত হতে পারে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব পাকিস্তান তুরস্ক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা জোটে ট্রাম্পের সমর্থন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

সোমবার (১৭ আগস্ট) দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো ধীরে ধীরে আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে এগিয়ে আসছে। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতাও তারা বাড়াচ্ছে।

চলতি মাসের শুরুতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি দেশের ওপর সামরিক হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং সম্মিলিতভাবে প্রতিক্রিয়া জানানোর কথা বলা হয়েছে।

এই চুক্তিকে মধ্যপ্রাচ্যে নতুন ধরনের নিরাপত্তা সহযোগিতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে ন্যাটোর সদস্য তুরস্কও একটি নতুন আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত হলো।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে তিন দেশের মধ্যে সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়তে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণেও এর প্রভাব পড়তে পারে।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছিলেন, ভবিষ্যতে মিসরসহ আরও কয়েকটি দেশ এই প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত হতে পারে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ