ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আগামী মাস থেকে মেট্রোরেলের শেষ ট্রেন রাত ১১টায়

ছবি: সংগৃহীত
ফলো করুন

যাত্রীদের সুবিধা ও রাতের শেষ ট্রেনে অতিরিক্ত ভিড় কমাতে মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী মাস থেকে মেট্রোরেলের সেবা সময় আরও ২০ থেকে ৩০ মিনিট বাড়ানো হতে পারে। এতে শেষ ট্রেন রাত ১১টায় ছাড়ার পরিকল্পনা করা হয়েছে।

নতুন সময়সূচিতে শেষ ট্রেনগুলোর মধ্যবর্তী বিরতিও কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রায় ২০ মিনিটের বিরতি থাকলেও তা কমিয়ে ৭ থেকে ৮ মিনিটে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, রাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়াতে অতিরিক্ত ট্রেন অপারেটরের প্রয়োজন হবে। এরই মধ্যে নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে। তাদের প্রশিক্ষণ আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর নতুন অপারেটরদের মাধ্যমে ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এদিকে, রাতে চলাচলের সময় বাড়ানোর ফলে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারিগরি প্রস্তুতির কাজ কীভাবে পরিচালনা করা হবে, তা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এর আগে গত ৭ জুন রাতে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়েছিল। সময় বাড়ানোর পর যাত্রী সংখ্যা প্রায় ১০ হাজার বেড়েছে। ফলে রাতের শেষ ট্রেনগুলোতে এখনও উল্লেখযোগ্য চাপ রয়েছে। এ পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি কমাতে আবারও মেট্রোরেলের সেবার সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আগামী মাস থেকে মেট্রোরেলের শেষ ট্রেন রাত ১১টায়

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

যাত্রীদের সুবিধা ও রাতের শেষ ট্রেনে অতিরিক্ত ভিড় কমাতে মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী মাস থেকে মেট্রোরেলের সেবা সময় আরও ২০ থেকে ৩০ মিনিট বাড়ানো হতে পারে। এতে শেষ ট্রেন রাত ১১টায় ছাড়ার পরিকল্পনা করা হয়েছে।

নতুন সময়সূচিতে শেষ ট্রেনগুলোর মধ্যবর্তী বিরতিও কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রায় ২০ মিনিটের বিরতি থাকলেও তা কমিয়ে ৭ থেকে ৮ মিনিটে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, রাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়াতে অতিরিক্ত ট্রেন অপারেটরের প্রয়োজন হবে। এরই মধ্যে নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে। তাদের প্রশিক্ষণ আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর নতুন অপারেটরদের মাধ্যমে ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এদিকে, রাতে চলাচলের সময় বাড়ানোর ফলে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারিগরি প্রস্তুতির কাজ কীভাবে পরিচালনা করা হবে, তা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এর আগে গত ৭ জুন রাতে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়েছিল। সময় বাড়ানোর পর যাত্রী সংখ্যা প্রায় ১০ হাজার বেড়েছে। ফলে রাতের শেষ ট্রেনগুলোতে এখনও উল্লেখযোগ্য চাপ রয়েছে। এ পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি কমাতে আবারও মেট্রোরেলের সেবার সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ