ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জানুয়ারির প্রথম অধিবেশনে আসছে সংবিধান সংশোধন বিল

ছবি : সংগৃহীত
ফলো করুন

জুলাই জাতীয় সনদকে সংবিধান সংশোধন প্রক্রিয়ার প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম সেন্টারে সংবিধান সংশোধন কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সালাউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরের মধ্যে কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের চেষ্টা চলছে। প্রতিবেদনের ভিত্তিতে আইন মন্ত্রণালয় সংবিধান সংশোধনী বিল প্রস্তুত করবে। আগামী বছরের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনে বিলটি উত্থাপন করা হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, সংবিধানের প্রস্তাবনা এবং ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদে পরিবর্তনের বিষয় আলোচনায় রয়েছে। এসব গুরুত্বপূর্ণ স্থানে পরিবর্তন এলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে। সংসদে বিল পাস হওয়ার পরই গণভোট অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভবিষ্যতে সহজে বাতিল বা পরিবর্তন ঠেকাতে সংশ্লিষ্ট অনুচ্ছেদে গণভোট বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে বিএনপি। বিষয়টি সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিবেচনায় রয়েছে বলে জানান কমিটির আহ্বায়ক।

ট্যাগ : জুলাই জাতীয় সনদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারির প্রথম অধিবেশনে আসছে সংবিধান সংশোধন বিল

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জুলাই জাতীয় সনদকে সংবিধান সংশোধন প্রক্রিয়ার প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম সেন্টারে সংবিধান সংশোধন কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সালাউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরের মধ্যে কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের চেষ্টা চলছে। প্রতিবেদনের ভিত্তিতে আইন মন্ত্রণালয় সংবিধান সংশোধনী বিল প্রস্তুত করবে। আগামী বছরের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনে বিলটি উত্থাপন করা হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, সংবিধানের প্রস্তাবনা এবং ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদে পরিবর্তনের বিষয় আলোচনায় রয়েছে। এসব গুরুত্বপূর্ণ স্থানে পরিবর্তন এলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে। সংসদে বিল পাস হওয়ার পরই গণভোট অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভবিষ্যতে সহজে বাতিল বা পরিবর্তন ঠেকাতে সংশ্লিষ্ট অনুচ্ছেদে গণভোট বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে বিএনপি। বিষয়টি সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিবেচনায় রয়েছে বলে জানান কমিটির আহ্বায়ক।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ