ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রথম ডাকে মিরাজকে নিলো ওয়ালটন, হৃদয়-মুশফিকরা কে কোথায়

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া প্রতিযোগিতা ‘ডি থ্রি ট্রফি’র জন্য ছয় দলের আইকন ক্রিকেটার চূড়ান্ত হয়েছে। জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচ, ওয়ানডে ও টি–টোয়েন্টি সংস্করণকে এক কাঠামোয় এনে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি।

আইকন ড্রাফটে ওয়ালটন নিয়েছে মেহেদী হাসান মিরাজকে। ফরচুন গ্রুপের আইকন হয়েছেন তাওহীদ হৃদয়। একমি গ্রুপ মোসাদ্দেক হোসেন সৈকতকে, সেভেন রিংস সিমেন্ট মুশফিকুর রহিমকে, এইস ব্লু স্টার নুরুল হাসান সোহানকে এবং সিটিজেনস ব্যাংক মোহাম্মদ নাঈম শেখকে দলে নিয়েছে।

আইকন ক্রিকেটারদের ঘিরে এখন নিজেদের দল গুছাবে ছয় ফ্র্যাঞ্চাইজি। প্রতিটি দল সর্বোচ্চ ২৩ সদস্যের স্কোয়াড গঠন করতে পারবে। মূল খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ২৬ অক্টোবর।

ট্যাগ : মেহেদী হাসান মিরাজ ডি থ্রি ট্রফি এনসিএল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রথম ডাকে মিরাজকে নিলো ওয়ালটন, হৃদয়-মুশফিকরা কে কোথায়

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া প্রতিযোগিতা ‘ডি থ্রি ট্রফি’র জন্য ছয় দলের আইকন ক্রিকেটার চূড়ান্ত হয়েছে। জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচ, ওয়ানডে ও টি–টোয়েন্টি সংস্করণকে এক কাঠামোয় এনে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি।

আইকন ড্রাফটে ওয়ালটন নিয়েছে মেহেদী হাসান মিরাজকে। ফরচুন গ্রুপের আইকন হয়েছেন তাওহীদ হৃদয়। একমি গ্রুপ মোসাদ্দেক হোসেন সৈকতকে, সেভেন রিংস সিমেন্ট মুশফিকুর রহিমকে, এইস ব্লু স্টার নুরুল হাসান সোহানকে এবং সিটিজেনস ব্যাংক মোহাম্মদ নাঈম শেখকে দলে নিয়েছে।

আইকন ক্রিকেটারদের ঘিরে এখন নিজেদের দল গুছাবে ছয় ফ্র্যাঞ্চাইজি। প্রতিটি দল সর্বোচ্চ ২৩ সদস্যের স্কোয়াড গঠন করতে পারবে। মূল খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ২৬ অক্টোবর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ