ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ
ছবি : সংগৃহীত
ফলো করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছে দুই কিশোরী শিক্ষার্থী। তাদের নাম মাহিমা আক্তার মাহি ও মরিয়ম আক্তার তানিশা। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

নিখোঁজ দুই শিক্ষার্থীর বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামে। তারা কাশিনগর বাজারের ভুশ্চি রোড এলাকায় অবস্থিত আল-আমিন মহিলা মাদ্রাসার শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মাহি ও তানিশা মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তারা বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাননি।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন দুই শিক্ষার্থী প্রতিষ্ঠানে উপস্থিত হয়নি। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু চার দিনেও তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ দুই কিশোরীর মায়েরা চৌদ্দগ্রাম মডেল থানায় পৃথক সাধারণ ডায়েরি করেছেন। মাহির মা তাছলিমা আক্তার বলেন, মেয়েকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা সব ধরনের চেষ্টা করছেন এবং প্রশাসনের সহায়তা চেয়েছেন।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত ও উদ্ধারে পুলিশ কাজ করছে।

ট্যাগ : কুমিল্লা চৌদ্দগ্রাম নিখোঁজ শিক্ষার্থী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছে দুই কিশোরী শিক্ষার্থী। তাদের নাম মাহিমা আক্তার মাহি ও মরিয়ম আক্তার তানিশা। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

নিখোঁজ দুই শিক্ষার্থীর বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামে। তারা কাশিনগর বাজারের ভুশ্চি রোড এলাকায় অবস্থিত আল-আমিন মহিলা মাদ্রাসার শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মাহি ও তানিশা মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তারা বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাননি।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন দুই শিক্ষার্থী প্রতিষ্ঠানে উপস্থিত হয়নি। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু চার দিনেও তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ দুই কিশোরীর মায়েরা চৌদ্দগ্রাম মডেল থানায় পৃথক সাধারণ ডায়েরি করেছেন। মাহির মা তাছলিমা আক্তার বলেন, মেয়েকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা সব ধরনের চেষ্টা করছেন এবং প্রশাসনের সহায়তা চেয়েছেন।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত ও উদ্ধারে পুলিশ কাজ করছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ