ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উলামায়ে কেরামের দায়িত্ব ও উম্মতের আখেরাতমুখী জীবন নিয়ে মাওলানা আব্দুল মজিদের গ্রন্থ

ফলো করুন

উম্মতের ঈমান-আমল সংরক্ষণ, দ্বীনের দাওয়াত এবং মুসলমানদের আখেরাতমুখী জীবন গঠনে উলামায়ে কেরামের দায়িত্ব ও ভূমিকা নিয়ে প্রখ্যাত আলেম মাওলানা মুহাম্মাদ আব্দুল মজিদের নতুন গ্রন্থ ‘উম্মতের প্রতি উলামায়ে কেরামের দায় ও দায়িত্ব’ প্রকাশিত হয়েছে।

গ্রন্থটিতে উলামায়ে কেরামের সঙ্গে সাধারণ মুসলমানদের সম্পর্ক, দ্বীনি দায়িত্ব পালনে আলেমদের ত্যাগ ও আত্মনিবেদন, ব্যক্তিগত আখলাক এবং উম্মতের ঈমান-আমলের ওপর আলেমদের জীবনাচরণের প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি দুনিয়ার জীবনের পাশাপাশি আখেরাতের জবাবদিহি ও নাজাতের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

লেখক উল্লেখ করেছেন, নবুওয়তের সিলসিলা সমাপ্ত হওয়ার পর দ্বীনের সংরক্ষণ, প্রচার এবং মানুষের কাছে হক কথা পৌঁছে দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামের ওপর বর্তায়। এ দায়িত্ব কেবল জ্ঞানচর্চা বা বক্তব্য প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়। নিজেদের আমল, চরিত্র ও মানুষের সঙ্গে আচরণের মাধ্যমেও দ্বীনের আদর্শ তুলে ধরার বিষয়টি গ্রন্থে গুরুত্ব পেয়েছে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের প্রতি মমত্ববোধ এবং সাহাবায়ে কেরামের দ্বীনের জন্য ত্যাগের বিভিন্ন দৃষ্টান্তের আলোকে উলামায়ে কেরামের দায়িত্ব ব্যাখ্যা করেছেন লেখক। তাঁর আলোচনায় জ্ঞান ও আমলের পারস্পরিক সম্পর্কও গুরুত্ব পেয়েছে। মানুষের সামনে দ্বীনের শিক্ষা তুলে ধরার পাশাপাশি নিজের জীবনেও সেই শিক্ষার প্রতিফলন ঘটানোর বিষয়টিকে দাওয়াতি কাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখানো হয়েছে।

গ্রন্থটির অন্যতম আলোচ্য বিষয় আখেরাতমুখী জীবন। ঈমান, আমল, তাকওয়া ও নৈতিকতার আলোচনার মধ্য দিয়ে মানুষের চূড়ান্ত পরিণতি এবং আখেরাতের জবাবদিহির বিষয়টি সামনে আনা হয়েছে। দুনিয়ার জীবনের সাফল্যের পাশাপাশি আখেরাতের নাজাতকে একজন মুসলমানের মূল লক্ষ্য হিসেবে বিবেচনার প্রয়োজনীয়তার কথাও বিভিন্ন আলোচনায় উঠে এসেছে।

নবীদের সীরাত ও সাহাবায়ে কেরামের জীবন থেকে বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে তাকওয়া, সততা, ঈমানের দৃঢ়তা, আল্লাহর প্রতি অনুরাগ এবং আখেরাতের প্রতি আকর্ষণের বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি উলামায়ে কেরামের নৈতিকতা ও আখলাক কীভাবে সাধারণ মানুষের দ্বীনি জীবনে প্রভাব ফেলতে পারে, সে বিষয়েও আলোচনা রয়েছে।

সমাজে দ্বীনের শিক্ষা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা নিয়েও গ্রন্থটিতে আলোচনা করা হয়েছে। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, উত্তম আচরণ এবং ব্যক্তিগত জীবনে দ্বীনি আদর্শের প্রতিফলনের মাধ্যমে মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরার বিষয়টি এতে স্থান পেয়েছে। বর্তমান সময়ে ধর্মীয় বিভ্রান্তি মোকাবিলা এবং ডিজিটাল মাধ্যমে তরুণদের কাছে দ্বীনের বার্তা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন লেখক।

গ্রন্থের শেষাংশে খতমে নবুওয়তের মতো ইসলামের মৌলিক আকীদা এবং তা সংরক্ষণে সাহাবায়ে কেরামের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে আকীদা সংরক্ষণ, দ্বীনি জ্ঞানচর্চা এবং পরবর্তী প্রজন্মের কাছে ইসলামের মৌলিক শিক্ষা পৌঁছে দেওয়ার ধারাবাহিকতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গ্রন্থটির একজন পাঠক বলেন, আকারে ছোট হলেও বইটিতে উলামায়ে কেরামের দায়িত্ব, দ্বীনি জীবন ও আখেরাতের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরা হয়েছে। বিশেষ করে নিজের আমল ও আখলাকের মাধ্যমে দাওয়াত দেওয়ার বিষয়টি তাঁর কাছে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। বইটির ভাষা ও ধারাবাহিক উপস্থাপনাও পাঠযোগ্য বলে মনে হয়েছে।

‘উম্মতের প্রতি উলামায়ে কেরামের দায় ও দায়িত্ব’ বইটি ইসলামি বইমেলা ২০২৬-এ পাওয়া যাচ্ছে। মেলা শেষে বাংলাবাজারের ইসলামি টাওয়ারে অবস্থিত উমেদ প্রকাশের আউটলেট থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

ট্যাগ : মুফতি আব্দুল মজিদ এর বই ইসলামী বই মেলা নতুন বই

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

উলামায়ে কেরামের দায়িত্ব ও উম্মতের আখেরাতমুখী জীবন নিয়ে মাওলানা আব্দুল মজিদের গ্রন্থ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উম্মতের ঈমান-আমল সংরক্ষণ, দ্বীনের দাওয়াত এবং মুসলমানদের আখেরাতমুখী জীবন গঠনে উলামায়ে কেরামের দায়িত্ব ও ভূমিকা নিয়ে প্রখ্যাত আলেম মাওলানা মুহাম্মাদ আব্দুল মজিদের নতুন গ্রন্থ ‘উম্মতের প্রতি উলামায়ে কেরামের দায় ও দায়িত্ব’ প্রকাশিত হয়েছে।

গ্রন্থটিতে উলামায়ে কেরামের সঙ্গে সাধারণ মুসলমানদের সম্পর্ক, দ্বীনি দায়িত্ব পালনে আলেমদের ত্যাগ ও আত্মনিবেদন, ব্যক্তিগত আখলাক এবং উম্মতের ঈমান-আমলের ওপর আলেমদের জীবনাচরণের প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি দুনিয়ার জীবনের পাশাপাশি আখেরাতের জবাবদিহি ও নাজাতের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

লেখক উল্লেখ করেছেন, নবুওয়তের সিলসিলা সমাপ্ত হওয়ার পর দ্বীনের সংরক্ষণ, প্রচার এবং মানুষের কাছে হক কথা পৌঁছে দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামের ওপর বর্তায়। এ দায়িত্ব কেবল জ্ঞানচর্চা বা বক্তব্য প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়। নিজেদের আমল, চরিত্র ও মানুষের সঙ্গে আচরণের মাধ্যমেও দ্বীনের আদর্শ তুলে ধরার বিষয়টি গ্রন্থে গুরুত্ব পেয়েছে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের প্রতি মমত্ববোধ এবং সাহাবায়ে কেরামের দ্বীনের জন্য ত্যাগের বিভিন্ন দৃষ্টান্তের আলোকে উলামায়ে কেরামের দায়িত্ব ব্যাখ্যা করেছেন লেখক। তাঁর আলোচনায় জ্ঞান ও আমলের পারস্পরিক সম্পর্কও গুরুত্ব পেয়েছে। মানুষের সামনে দ্বীনের শিক্ষা তুলে ধরার পাশাপাশি নিজের জীবনেও সেই শিক্ষার প্রতিফলন ঘটানোর বিষয়টিকে দাওয়াতি কাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখানো হয়েছে।

গ্রন্থটির অন্যতম আলোচ্য বিষয় আখেরাতমুখী জীবন। ঈমান, আমল, তাকওয়া ও নৈতিকতার আলোচনার মধ্য দিয়ে মানুষের চূড়ান্ত পরিণতি এবং আখেরাতের জবাবদিহির বিষয়টি সামনে আনা হয়েছে। দুনিয়ার জীবনের সাফল্যের পাশাপাশি আখেরাতের নাজাতকে একজন মুসলমানের মূল লক্ষ্য হিসেবে বিবেচনার প্রয়োজনীয়তার কথাও বিভিন্ন আলোচনায় উঠে এসেছে।

নবীদের সীরাত ও সাহাবায়ে কেরামের জীবন থেকে বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে তাকওয়া, সততা, ঈমানের দৃঢ়তা, আল্লাহর প্রতি অনুরাগ এবং আখেরাতের প্রতি আকর্ষণের বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি উলামায়ে কেরামের নৈতিকতা ও আখলাক কীভাবে সাধারণ মানুষের দ্বীনি জীবনে প্রভাব ফেলতে পারে, সে বিষয়েও আলোচনা রয়েছে।

সমাজে দ্বীনের শিক্ষা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা নিয়েও গ্রন্থটিতে আলোচনা করা হয়েছে। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, উত্তম আচরণ এবং ব্যক্তিগত জীবনে দ্বীনি আদর্শের প্রতিফলনের মাধ্যমে মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরার বিষয়টি এতে স্থান পেয়েছে। বর্তমান সময়ে ধর্মীয় বিভ্রান্তি মোকাবিলা এবং ডিজিটাল মাধ্যমে তরুণদের কাছে দ্বীনের বার্তা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন লেখক।

গ্রন্থের শেষাংশে খতমে নবুওয়তের মতো ইসলামের মৌলিক আকীদা এবং তা সংরক্ষণে সাহাবায়ে কেরামের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে আকীদা সংরক্ষণ, দ্বীনি জ্ঞানচর্চা এবং পরবর্তী প্রজন্মের কাছে ইসলামের মৌলিক শিক্ষা পৌঁছে দেওয়ার ধারাবাহিকতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গ্রন্থটির একজন পাঠক বলেন, আকারে ছোট হলেও বইটিতে উলামায়ে কেরামের দায়িত্ব, দ্বীনি জীবন ও আখেরাতের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরা হয়েছে। বিশেষ করে নিজের আমল ও আখলাকের মাধ্যমে দাওয়াত দেওয়ার বিষয়টি তাঁর কাছে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। বইটির ভাষা ও ধারাবাহিক উপস্থাপনাও পাঠযোগ্য বলে মনে হয়েছে।

‘উম্মতের প্রতি উলামায়ে কেরামের দায় ও দায়িত্ব’ বইটি ইসলামি বইমেলা ২০২৬-এ পাওয়া যাচ্ছে। মেলা শেষে বাংলাবাজারের ইসলামি টাওয়ারে অবস্থিত উমেদ প্রকাশের আউটলেট থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ