ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রেলকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

ছবি: সংগৃহীত
ফলো করুন

রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, হেনস্তা এবং চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছে রেলওয়ে কারিগর পরিষদ।

বৃহস্পতিবার নগরীর পাহাড়তলী এলাকায় সংগঠনটির উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন রেলওয়ে কারিগর পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস. কে. বারী ও প্রচার সম্পাদক মো. মাহবুবুর রহমান।

বিক্ষোভ মিছিল থেকে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি সরকারি দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনের নেতারা।

বক্তারা নিয়োগ বিধি-২০২০ সংশোধন, কর্মচারীদের দ্রুত পদোন্নতি এবং সব পর্যায়ের কর্মীদের ওভারটাইমের ন্যায্য পাওনা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপসহ রেলকর্মী ও যাত্রীদের ঝুঁকির মধ্যে ফেলে এমন কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তারা।

বিক্ষোভে নেতারা বলেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের সময় তাদের ওপর কোনো ধরনের হামলা, হেনস্তা কিংবা নিরাপত্তাহীনতা মেনে নেওয়া হবে না।

তারা বলেন, রেলওয়েতে নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

ট্যাগ : চট্টগ্রাম বাংলাদেশ রেলওয়ে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রেলকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, হেনস্তা এবং চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছে রেলওয়ে কারিগর পরিষদ।

বৃহস্পতিবার নগরীর পাহাড়তলী এলাকায় সংগঠনটির উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন রেলওয়ে কারিগর পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস. কে. বারী ও প্রচার সম্পাদক মো. মাহবুবুর রহমান।

বিক্ষোভ মিছিল থেকে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি সরকারি দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনের নেতারা।

বক্তারা নিয়োগ বিধি-২০২০ সংশোধন, কর্মচারীদের দ্রুত পদোন্নতি এবং সব পর্যায়ের কর্মীদের ওভারটাইমের ন্যায্য পাওনা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপসহ রেলকর্মী ও যাত্রীদের ঝুঁকির মধ্যে ফেলে এমন কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তারা।

বিক্ষোভে নেতারা বলেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের সময় তাদের ওপর কোনো ধরনের হামলা, হেনস্তা কিংবা নিরাপত্তাহীনতা মেনে নেওয়া হবে না।

তারা বলেন, রেলওয়েতে নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ