ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৫ আগস্ট ঘিরে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার র‌্যাবের

ছবি: সংগৃহীত
ফলো করুন

১৫ আগস্ট উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন এবং সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে র‌্যাব নিয়মিতভাবে দায়িত্ব পালন করছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

১৫ আগস্ট ঘিরে কোনো নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী কিংবা দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে লক্ষ্যে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে।

দেশের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী এবং রাষ্ট্র ও সরকারবিরোধী তৎপরতায় জড়িতদের গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।

র‌্যাব নিজস্ব ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবে। প্রয়োজনে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হবে।

আগাম তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম জোরদারে এলাকাভিত্তিক সোর্স ও ইনফরমার ব্যবহারের পাশাপাশি অনুষ্ঠানস্থলে যাতায়াতের বিভিন্ন রুটে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

১৫ আগস্টের বিভিন্ন অনুষ্ঠান ও রাজনৈতিক কর্মসূচির স্থান এবং আশপাশের এলাকায়ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানে নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী বা দুষ্কৃতকারীদের অনুপ্রবেশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা ঠেকাতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে সাইবার পেট্রোলিং বাড়ানো হয়েছে। বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি প্রকাশের মাধ্যমে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র‌্যাব।

কোথাও বিস্ফোরক বা বিস্ফোরক সদৃশ কোনো বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।

১৫ আগস্ট উপলক্ষে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বাত্মকভাবে কাজ করবে বলে জানিয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।

ট্যাগ : র‌্যাব

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

১৫ আগস্ট ঘিরে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার র‌্যাবের

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ