ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আরও ১২ জেলায় চালু হলো ই-বেইল বন্ড

আরও ১২ জেলায় চালু হলো ই-বেইল বন্ড
ফাইল ছবি
ফলো করুন

জামিন প্রক্রিয়া দ্রুত, সহজ ও স্বচ্ছ করার পাশাপাশি মামলার জট কমানোর লক্ষ্যে দেশের আরও ১২টি জেলায় চালু হয়েছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয় থেকে ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

নতুন করে ই-বেইল বন্ডের আওতায় আসা জেলাগুলো হলো টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর।

উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল এই ব্যবস্থার মাধ্যমে জামিনসংক্রান্ত প্রক্রিয়ায় বিচারপ্রার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে। দ্রুততম সময়ে জামিনের আদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানো সম্ভব হবে।

তিনি বলেন, সরকার এমন একটি বিচারব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় হয়রানির মুখে পড়তে হবে না। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মামলা নিষ্পত্তির গতি বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন আইনমন্ত্রী। যেসব জেলা মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে ভালো ফল করবে, তাদের উৎসাহিত করতে পুরস্কারের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

দীর্ঘদিন মামলা চলার কারণে বিচারপ্রার্থীদের ভোগান্তির পাশাপাশি রাষ্ট্রেরও উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয় বলে উল্লেখ করেন মো. আসাদুজ্জামান। এ কারণে বিচারব্যবস্থায় দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

আইনমন্ত্রী আরও বলেন, জামিনে মুক্তির পর কোনো কোনো আসামির পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটে। তাই জামিন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি সামগ্রিক বিচারব্যবস্থাকে আরও কার্যকর করার দিকেও নজর দেওয়া হচ্ছে।

ই-বেইল বন্ড ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে জামিনের আদেশ বাস্তবায়নে সময় কমানো এবং সংশ্লিষ্ট প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো সম্ভব হবে বলে আশা করছে সরকার।

ট্যাগ : জামিন আইনমন্ত্রী ই-বেইল বন্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


আরও ১২ জেলায় চালু হলো ই-বেইল বন্ড

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

জামিন প্রক্রিয়া দ্রুত, সহজ ও স্বচ্ছ করার পাশাপাশি মামলার জট কমানোর লক্ষ্যে দেশের আরও ১২টি জেলায় চালু হয়েছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয় থেকে ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

নতুন করে ই-বেইল বন্ডের আওতায় আসা জেলাগুলো হলো টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর।

উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল এই ব্যবস্থার মাধ্যমে জামিনসংক্রান্ত প্রক্রিয়ায় বিচারপ্রার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে। দ্রুততম সময়ে জামিনের আদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানো সম্ভব হবে।

তিনি বলেন, সরকার এমন একটি বিচারব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় হয়রানির মুখে পড়তে হবে না। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মামলা নিষ্পত্তির গতি বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন আইনমন্ত্রী। যেসব জেলা মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে ভালো ফল করবে, তাদের উৎসাহিত করতে পুরস্কারের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

দীর্ঘদিন মামলা চলার কারণে বিচারপ্রার্থীদের ভোগান্তির পাশাপাশি রাষ্ট্রেরও উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয় বলে উল্লেখ করেন মো. আসাদুজ্জামান। এ কারণে বিচারব্যবস্থায় দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

আইনমন্ত্রী আরও বলেন, জামিনে মুক্তির পর কোনো কোনো আসামির পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটে। তাই জামিন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি সামগ্রিক বিচারব্যবস্থাকে আরও কার্যকর করার দিকেও নজর দেওয়া হচ্ছে।

ই-বেইল বন্ড ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে জামিনের আদেশ বাস্তবায়নে সময় কমানো এবং সংশ্লিষ্ট প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো সম্ভব হবে বলে আশা করছে সরকার।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ