ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি সমঝোতার আভাস দিল পাকিস্তান

ছবি : সংগৃহিত
ফলো করুন

যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি ও আঞ্চলিক উত্তেজনা কমাতে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়। একই সময়ে হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত করতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা এগিয়ে যাচ্ছে।

এদিকে ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ ভাঙার অভিযোগে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের চলাচল অক্ষম করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।

সেন্টকমের দাবি, ‘ভেলা নোভা’ নামের জাহাজটি ওমান উপসাগর হয়ে ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন কক্ষ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলায় জাহাজটিতে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আসে বলে একটি সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রতিবেদনে জানানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, ১১ আগস্ট পর্যন্ত ইরানমুখী ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে নির্দেশনা না মানা তিনটি জাহাজকে অচল এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।

অন্যদিকে ইরান ও ওমানের চলমান আলোচনার বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণার খসড়া তৈরি করছে তেহরান। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ আলোচনার ফলাফল নিয়ে প্রকাশিতব্য ঘোষণার ভাষা চূড়ান্ত করার কাজ করছে।

আল আনসারি বলেন, কাতারের প্রধান লক্ষ্য হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া এবং এ বিষয়ে চলমান আলোচনায় সহযোগিতা করা। প্রণালীর নিরাপত্তা নিশ্চিত হয় এবং এটি রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, এমন যেকোনো সমঝোতাকে দোহা সমর্থন করবে।

ইরান ও ওমান জুলাইয়ের শেষ দিক থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নতুন ব্যবস্থা নিয়ে আলোচনা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আলোচনা গঠনমূলকভাবে এগোচ্ছে। নিরাপদ নৌ চলাচল, পরিবেশগত সুরক্ষা, সামুদ্রিক সেবা এবং প্রণালীতে অপরাধ প্রতিরোধের জন্য বিভিন্ন ব্যবস্থা তৈরির বিষয় নিয়েও আলোচনা হচ্ছে।

হরমুজ প্রণালীকে ঘিরে চলমান সংকট আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌবাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কাতারও এর আগে জানিয়েছে, প্রণালীটির নিরাপত্তা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, সাম্প্রতিক সংঘাতের সময় দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের চাহিদা পূরণ করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম কঠিন দায়িত্ব ছিল। ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য অবকাঠামো পুনর্গঠনে দেশটির পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারকও হয়েছে।

এর পাশাপাশি দক্ষিণ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: ব্লুমবার্গ

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি সমঝোতার আভাস দিল পাকিস্তান

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি ও আঞ্চলিক উত্তেজনা কমাতে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়। একই সময়ে হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত করতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা এগিয়ে যাচ্ছে।

এদিকে ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ ভাঙার অভিযোগে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের চলাচল অক্ষম করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।

সেন্টকমের দাবি, ‘ভেলা নোভা’ নামের জাহাজটি ওমান উপসাগর হয়ে ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন কক্ষ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলায় জাহাজটিতে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আসে বলে একটি সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রতিবেদনে জানানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, ১১ আগস্ট পর্যন্ত ইরানমুখী ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে নির্দেশনা না মানা তিনটি জাহাজকে অচল এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।

অন্যদিকে ইরান ও ওমানের চলমান আলোচনার বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণার খসড়া তৈরি করছে তেহরান। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ আলোচনার ফলাফল নিয়ে প্রকাশিতব্য ঘোষণার ভাষা চূড়ান্ত করার কাজ করছে।

আল আনসারি বলেন, কাতারের প্রধান লক্ষ্য হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া এবং এ বিষয়ে চলমান আলোচনায় সহযোগিতা করা। প্রণালীর নিরাপত্তা নিশ্চিত হয় এবং এটি রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, এমন যেকোনো সমঝোতাকে দোহা সমর্থন করবে।

ইরান ও ওমান জুলাইয়ের শেষ দিক থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নতুন ব্যবস্থা নিয়ে আলোচনা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আলোচনা গঠনমূলকভাবে এগোচ্ছে। নিরাপদ নৌ চলাচল, পরিবেশগত সুরক্ষা, সামুদ্রিক সেবা এবং প্রণালীতে অপরাধ প্রতিরোধের জন্য বিভিন্ন ব্যবস্থা তৈরির বিষয় নিয়েও আলোচনা হচ্ছে।

হরমুজ প্রণালীকে ঘিরে চলমান সংকট আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌবাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কাতারও এর আগে জানিয়েছে, প্রণালীটির নিরাপত্তা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, সাম্প্রতিক সংঘাতের সময় দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের চাহিদা পূরণ করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম কঠিন দায়িত্ব ছিল। ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য অবকাঠামো পুনর্গঠনে দেশটির পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারকও হয়েছে।

এর পাশাপাশি দক্ষিণ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: ব্লুমবার্গ

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ