ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালের মেয়র সাদেক হোসেন খোকা মাঠে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বিচারের পরিধি বাড়ানোর প্রয়োজন হলে ট্রাইব্যুনালের সংখ্যাও বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, দেশে গণহত্যা ও মানুষের ওপর গুলিবর্ষণের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিচারের আওতায় আনা হবে। গত ১৭ বছরে যারা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন, তাদেরও আইনের আওতায় আনার কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, গত সময়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষতি হয়েছে এবং এর জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা প্রয়োজন। তিনি আরও বলেন, স্বাধীনতার পর দেশের মানুষ বিভিন্ন সময় সহিংসতার শিকার হলেও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো ছিল অত্যন্ত গুরুতর।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত ভারত সরকারের কাছ থেকে এ বিষয়ে কোনো জবাব পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি ও তাদের সহযোগীরা যেসব দেশে অবস্থান করছেন, সেসব দেশের কাছেও তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশে ফিরলে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার সম্পন্ন হবে এবং আপিলের সুযোগ থাকলে সেটিও আইন অনুযায়ী দেওয়া হবে।

বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারের বয়স এখনো সাত মাস পূর্ণ হওয়ার পর্যায়ে। এর মধ্যেই যারা সরকার পতনের কর্মসূচি ঘোষণা করছেন, তাদের কর্মকাণ্ড নিয়েও জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি দেশের স্থিতিশীলতা বজায় রাখা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করছে।

সংবিধান সংশোধন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সরকার সংশ্লিষ্ট কমিটিতে অংশ নেওয়ার জন্য সব পক্ষকে আহ্বান জানিয়েছিল। তবে কেউ কেউ সেই প্রক্রিয়ায় অংশ না নিয়ে রাজপথে কর্মসূচি পালন করেছে। তাদের বিভিন্ন এলাকায় লংমার্চের কর্মসূচি নিয়েও মন্তব্য করেন তিনি।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হচ্ছে। তার দাবি, জনগণের ওপর চাপ কমাতে সরকার শুরুতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি।

তিনি বলেন, সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচারের ঝুঁকি এবং আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয় বিবেচনায় পরে সীমিত পরিমাণে দাম সমন্বয় করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশেও সেই অনুযায়ী দাম কমানোর প্রতিশ্রুতি দেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অনুষ্ঠানে বিএনপির মহানগর দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, সাইদুর রহমান মিন্টুসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারিক কার্যক্রমও এগিয়ে চলছে। সাম্প্রতিক সময়ে ট্রাইব্যুনাল বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ২০১৫ সালের কথিত গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। 

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ