ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেহবাজের বক্তব্যের জবাবে জাতিসংঘে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের পর পাল্টা জবাব দিয়েছে ভারত। কাশ্মীর, সন্ত্রাসবাদ এবং ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে দুই দেশের মধ্যে জাতিসংঘের মঞ্চে আবারও পাল্টাপাল্টি বক্তব্য হয়েছে।

শুক্রবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে শেহবাজ শরিফ ২০২৫ সালের সংঘাতের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সময়োপযোগী হস্তক্ষেপের’ প্রশংসা করেন। একই সঙ্গে কাশ্মীর সমস্যার একটি ‘ন্যায্য ও ন্যায়সংগত’ সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এরপর ‘রাইট অব রিপ্লাই’ নিয়ে পাকিস্তানের বক্তব্যের জবাব দেন জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলট। তিনি পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তপারের সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তোলেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথা বলেন।

গেহলট পাকিস্তানের মাটিতে ওসামা বিন লাদেনের অবস্থানের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ অব্যাহত থাকলে এর পরিণতি পাকিস্তানকে ভোগ করতে হবে।

কাশ্মীর প্রসঙ্গে ভারত আবারও জম্মু ও কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে। একই সঙ্গে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের পরিস্থিতির দিকেও দৃষ্টি দেওয়ার আহ্বান জানানো হয়।

পাকিস্তানের গণতন্ত্র, মানবাধিকার ও ধর্মীয় সহনশীলতা নিয়েও বক্তব্য দেন গেহলট। তিনি পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থায় সেনাবাহিনীর প্রভাব এবং দেশটির সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

অন্যদিকে, শেহবাজ শরিফ তার বক্তব্যে সিন্ধু নদের পানির বিষয়টিও সামনে আনেন। পাকিস্তানের পানির অংশ বন্ধ করা, প্রবাহ বাধাগ্রস্ত করা বা অন্যদিকে সরিয়ে নেওয়ার যেকোনো উদ্যোগকে ইসলামাবাদ ‘যুদ্ধের কাজ’ হিসেবে বিবেচনা করবে বলে সতর্ক করেন তিনি।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগ : ভারত পাকিস্তান জাতিসংঘ শেহবাজ শরিফ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শেহবাজের বক্তব্যের জবাবে জাতিসংঘে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের পর পাল্টা জবাব দিয়েছে ভারত। কাশ্মীর, সন্ত্রাসবাদ এবং ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে দুই দেশের মধ্যে জাতিসংঘের মঞ্চে আবারও পাল্টাপাল্টি বক্তব্য হয়েছে।

শুক্রবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে শেহবাজ শরিফ ২০২৫ সালের সংঘাতের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সময়োপযোগী হস্তক্ষেপের’ প্রশংসা করেন। একই সঙ্গে কাশ্মীর সমস্যার একটি ‘ন্যায্য ও ন্যায়সংগত’ সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এরপর ‘রাইট অব রিপ্লাই’ নিয়ে পাকিস্তানের বক্তব্যের জবাব দেন জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলট। তিনি পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তপারের সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তোলেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথা বলেন।

গেহলট পাকিস্তানের মাটিতে ওসামা বিন লাদেনের অবস্থানের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ অব্যাহত থাকলে এর পরিণতি পাকিস্তানকে ভোগ করতে হবে।

কাশ্মীর প্রসঙ্গে ভারত আবারও জম্মু ও কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে। একই সঙ্গে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের পরিস্থিতির দিকেও দৃষ্টি দেওয়ার আহ্বান জানানো হয়।

পাকিস্তানের গণতন্ত্র, মানবাধিকার ও ধর্মীয় সহনশীলতা নিয়েও বক্তব্য দেন গেহলট। তিনি পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থায় সেনাবাহিনীর প্রভাব এবং দেশটির সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

অন্যদিকে, শেহবাজ শরিফ তার বক্তব্যে সিন্ধু নদের পানির বিষয়টিও সামনে আনেন। পাকিস্তানের পানির অংশ বন্ধ করা, প্রবাহ বাধাগ্রস্ত করা বা অন্যদিকে সরিয়ে নেওয়ার যেকোনো উদ্যোগকে ইসলামাবাদ ‘যুদ্ধের কাজ’ হিসেবে বিবেচনা করবে বলে সতর্ক করেন তিনি।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ