ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জনগণের ম্যান্ডেট যতদিন, ততদিন ক্ষমতায় থাকবে সরকার: টুকু

ছবি: সংগৃহীত
ফলো করুন

জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে এবং জনগণ যে সময়ের জন্য সরকারকে দায়িত্ব দিয়েছে, সেই সময় পর্যন্ত সরকার ক্ষমতায় থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি এ সমাবেশের আয়োজন করে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকারের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা চাপ প্রয়োগ করে লাভ হবে না। জনগণ যে সময়ের জন্য বিএনপিকে দায়িত্ব দিয়েছে, সেই সময় পর্যন্ত সরকার দায়িত্ব পালন করবে।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, যারা রাসুল ও নবীদের নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়, তাদের ইসলাম চর্চা নিয়ে প্রশ্ন রয়েছে। তার দাবি, জামায়াতে ইসলামী প্রকৃত ইসলামকে ধারণ করে না।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। সংকটের সময়ে ধৈর্য ধরার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা দেখা দিলে সরকার জনগণের কাছে গিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে। তার দাবি, পরবর্তী সময়ে এসব সমস্যার সমাধান করা হয়েছে।

সিরাজগঞ্জে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন টুকু। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হয়রানি ও নির্যাতন করা হয়েছে। একপর্যায়ে পরিস্থিতির পরিবর্তনের জন্য জুলাইয়ের আন্দোলন সংঘটিত হয়।

জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি তাদের প্রতি শ্রদ্ধা জানান। টুকু বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে অনেকে জীবন দিয়েছেন এবং সেই প্রত্যাশা বাস্তবায়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন।

বিএনপির বিভিন্ন প্রতিশ্রুতির বিষয় তুলে ধরে তিনি বলেন, তারেক রহমান জনগণের কাছে যেসব অঙ্গীকার করেছিলেন, সেগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও বিভিন্ন ধরনের ভাতা কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন আমিরুল ইসলাম খান আলিম, সেলিম রেজা ও আয়নুল হক, সাবেক সংসদ সদস্য আকবর আলী এবং জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীনসহ স্থানীয় বিএনপির নেতারা।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জনগণের ম্যান্ডেট যতদিন, ততদিন ক্ষমতায় থাকবে সরকার: টুকু

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে এবং জনগণ যে সময়ের জন্য সরকারকে দায়িত্ব দিয়েছে, সেই সময় পর্যন্ত সরকার ক্ষমতায় থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি এ সমাবেশের আয়োজন করে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকারের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা চাপ প্রয়োগ করে লাভ হবে না। জনগণ যে সময়ের জন্য বিএনপিকে দায়িত্ব দিয়েছে, সেই সময় পর্যন্ত সরকার দায়িত্ব পালন করবে।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, যারা রাসুল ও নবীদের নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়, তাদের ইসলাম চর্চা নিয়ে প্রশ্ন রয়েছে। তার দাবি, জামায়াতে ইসলামী প্রকৃত ইসলামকে ধারণ করে না।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। সংকটের সময়ে ধৈর্য ধরার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা দেখা দিলে সরকার জনগণের কাছে গিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে। তার দাবি, পরবর্তী সময়ে এসব সমস্যার সমাধান করা হয়েছে।

সিরাজগঞ্জে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন টুকু। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হয়রানি ও নির্যাতন করা হয়েছে। একপর্যায়ে পরিস্থিতির পরিবর্তনের জন্য জুলাইয়ের আন্দোলন সংঘটিত হয়।

জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি তাদের প্রতি শ্রদ্ধা জানান। টুকু বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে অনেকে জীবন দিয়েছেন এবং সেই প্রত্যাশা বাস্তবায়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন।

বিএনপির বিভিন্ন প্রতিশ্রুতির বিষয় তুলে ধরে তিনি বলেন, তারেক রহমান জনগণের কাছে যেসব অঙ্গীকার করেছিলেন, সেগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও বিভিন্ন ধরনের ভাতা কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন আমিরুল ইসলাম খান আলিম, সেলিম রেজা ও আয়নুল হক, সাবেক সংসদ সদস্য আকবর আলী এবং জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীনসহ স্থানীয় বিএনপির নেতারা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ