ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ চুক্তি হলে ইরানের বন্দর অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত
ফলো করুন

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে চুক্তি হলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৭ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, হরমুজ প্রণালির জাহাজ চলাচল নিয়ে একটি সমঝোতার বিষয়ে আলোচনা চলছে এবং শিগগিরই একটি চুক্তি হতে পারে বলে তারা আশাবাদী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আলোচকরা প্রস্তাবিত চুক্তির বিষয়ে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। এ বিষয়ে একটি মধ্যস্থতাকারী দেশের কূটনীতিকের বরাত দেওয়া হয়েছে।

প্রস্তাবিত সমঝোতায় ইরান ও ওমানের নিয়ন্ত্রণাধীন জলসীমা দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিয়ম নির্ধারণ করা হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রধান দাবি হলো, হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করা।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধের আগে প্রতি সপ্তাহে গড়ে ১৩০ থেকে ১৪০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করত। তবে সাম্প্রতিক উত্তেজনার কারণে চলতি সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ৩৩টি জাহাজ এই পথ অতিক্রম করেছে। এর আগের সপ্তাহে একই সময়ে এই সংখ্যা ছিল ৫০টি।

এদিকে সম্ভাব্য চুক্তির আওতায় জাহাজ চলাচলের জন্য ফি নির্ধারণ নিয়েও মতপার্থক্য রয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরান পণ্যের মূল্যের ৫ থেকে ৭ শতাংশ সমপরিমাণ ফি দাবি করেছে। অন্যদিকে ওমান প্রায় ৩ শতাংশ ফি নিয়ে আলোচনা করেছে। তবে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ফি আরোপের বিরোধিতা করছে।

জাহাজ চলাচল ও বিমা খাতের সংশ্লিষ্টরা সতর্ক করেছেন, ইরানকে কোনো ধরনের অর্থ প্রদান করা হলে তা মার্কিন নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক বিমা নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্য সংকট

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ চুক্তি হলে ইরানের বন্দর অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে চুক্তি হলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৭ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, হরমুজ প্রণালির জাহাজ চলাচল নিয়ে একটি সমঝোতার বিষয়ে আলোচনা চলছে এবং শিগগিরই একটি চুক্তি হতে পারে বলে তারা আশাবাদী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আলোচকরা প্রস্তাবিত চুক্তির বিষয়ে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। এ বিষয়ে একটি মধ্যস্থতাকারী দেশের কূটনীতিকের বরাত দেওয়া হয়েছে।

প্রস্তাবিত সমঝোতায় ইরান ও ওমানের নিয়ন্ত্রণাধীন জলসীমা দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিয়ম নির্ধারণ করা হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রধান দাবি হলো, হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করা।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধের আগে প্রতি সপ্তাহে গড়ে ১৩০ থেকে ১৪০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করত। তবে সাম্প্রতিক উত্তেজনার কারণে চলতি সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ৩৩টি জাহাজ এই পথ অতিক্রম করেছে। এর আগের সপ্তাহে একই সময়ে এই সংখ্যা ছিল ৫০টি।

এদিকে সম্ভাব্য চুক্তির আওতায় জাহাজ চলাচলের জন্য ফি নির্ধারণ নিয়েও মতপার্থক্য রয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরান পণ্যের মূল্যের ৫ থেকে ৭ শতাংশ সমপরিমাণ ফি দাবি করেছে। অন্যদিকে ওমান প্রায় ৩ শতাংশ ফি নিয়ে আলোচনা করেছে। তবে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ফি আরোপের বিরোধিতা করছে।

জাহাজ চলাচল ও বিমা খাতের সংশ্লিষ্টরা সতর্ক করেছেন, ইরানকে কোনো ধরনের অর্থ প্রদান করা হলে তা মার্কিন নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক বিমা নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ