ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম

ছবি : সংগৃহিত
ফলো করুন

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের প্রস্তাবে সম্মতি দিয়েছে ভারত। কূটনৈতিক ভাষায় এ ধরনের আনুষ্ঠানিক সম্মতিকে ‘এগ্রিমো’ (Agrément) বলা হয়। ভারতের দেওয়া সম্মতিপত্রের একটি অনুলিপি ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছিল, সিয়ামকে নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে পাঠানোর প্রস্তাব দিলেও ভারতের সম্মতি পেতে বিলম্ব হচ্ছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, সেই প্রক্রিয়া এখন সম্পন্ন হয়েছে।

কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসাদ আলম সিয়ামের নয়াদিল্লিতে দায়িত্ব নেওয়ার পথ উন্মুক্ত হলো। তিনি বর্তমান হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নতুন দায়িত্ব দেওয়ার কথা রয়েছে।

আসাদ আলম সিয়াম বাংলাদেশ ফরেন সার্ভিসের ১৯৯৫ ব্যাচের একজন জ্যেষ্ঠ কূটনীতিক। পররাষ্ট্রসচিবের দায়িত্ব নেওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে অস্ট্রিয়া ও ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন তিনি।

দীর্ঘ কূটনৈতিক কর্মজীবনে তিনি ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে বাংলাদেশের কূটনৈতিক মিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়েও গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন সিয়াম। এর মধ্যে প্রটোকল প্রধান, ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক এবং পররাষ্ট্রসচিবের দপ্তরের পরিচালক পদ রয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে সিয়ামের নিয়োগকে ঢাকা ও নয়াদিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে তুলে ধরা হয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে টানাপোড়েনের মধ্যেই সম্পর্ক স্বাভাবিক ও কার্যকর রাখার প্রচেষ্টা চলছে।

নয়াদিল্লিতে দায়িত্ব নেওয়ার পর দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আসাদ আলম সিয়াম।

ট্যাগ : ভারত বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশ-ভারত সম্পর্ক নয়াদিল্লি

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ