ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সহযোগিতা জোরদারের অঙ্গীকার সৌদি-পাকিস্তানের

ছবি : সংগৃহিত
ফলো করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বৈঠক করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান। বৈঠকে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় সহযোগিতা আরও শক্তিশালী করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই পররাষ্ট্রমন্ত্রী সৌদি-পাকিস্তান সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

বৈঠকে সাম্প্রতিক সময়ে সৌদি আরবকে লক্ষ্য করে চালানো হামলার নিন্দা জানান ইসহাক দার। একই সঙ্গে সৌদি আরবের প্রতি পাকিস্তানের দৃঢ় সংহতির কথা তুলে ধরেন তিনি। দুই পক্ষ উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার বিষয়েও একমত হয়েছে।

সৌদি আরব ও পাকিস্তানের এই আলোচনা এমন সময়ে হলো, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ইয়েমেনের হুতি গোষ্ঠী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয় এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হুতিরা সৌদি তেল অবকাঠামোতেও হামলার দাবি করেছে, যদিও তাদের সব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক তাদের প্রতিরক্ষা সহযোগিতাকে নতুন কাঠামোর মধ্যে নিয়ে এসেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিন দেশ ৭ আগস্ট ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। এর আওতায় প্রতিরক্ষা প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি ও গবেষণায় অভিজ্ঞতা বিনিময় এবং আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করার প্রচেষ্টার বিরুদ্ধে যৌথ প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

চুক্তিটির অধীনে গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠক ৩১ আগস্ট ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। সেখানে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা অংশ নেন। তিন দেশ চুক্তির আওতায় সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সৌদি আরবে একটি সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তও নেয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, মক্কা চুক্তি প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে করা হয়েছে এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে এটি গঠিত নয়। ইসলামাবাদের ভাষ্য, এটি নতুন কোনো সামরিক ব্লক তৈরির পরিবর্তে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের দীর্ঘদিনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতাকে আরও আনুষ্ঠানিক ও শক্তিশালী করেছে।

নিউইয়র্কের বৈঠকে দার ও ফয়সাল আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় মক্কা চুক্তির আওতায় সমন্বয় বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার কথা জানিয়েছেন।

সূত্র: এপি।

ট্যাগ : সৌদি আরব পাকিস্তান মধ্যপ্রাচ্য মক্কা প্রতিরক্ষা চুক্তি

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সহযোগিতা জোরদারের অঙ্গীকার সৌদি-পাকিস্তানের

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ