ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ধর্ষণ মামলায় রিপন মিয়াকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর

ছবি: সংগৃহীত
ফলো করুন

নেত্রকোনায় এক কিশোরীকে ধর্ষণের মামলার প্রধান আসামি ও কথিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। পরে তাকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে র‍্যাব সদস্যরা রিপন মিয়াকে থানায় নিয়ে আসেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তারের পর র‍্যাব রিপনকে থানায় হস্তান্তর করেছে। আইনানুগ কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে গৌরীপুর উপজেলার মহিষারন-অচিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪-এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ১৫ বছর বয়সী এক কিশোরী এবং অভিযুক্ত রিপন একই এলাকার বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে বিভিন্নভাবে প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৩০ জুলাই রাতে জরুরি কথা বলার কথা বলে কিশোরীকে মগড়া নদীর উত্তর পাড়ে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ৫ আগস্ট ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগ : ধর্ষণ মামলা রিপন মিয়া নেত্রকোনা

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ধর্ষণ মামলায় রিপন মিয়াকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

নেত্রকোনায় এক কিশোরীকে ধর্ষণের মামলার প্রধান আসামি ও কথিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। পরে তাকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে র‍্যাব সদস্যরা রিপন মিয়াকে থানায় নিয়ে আসেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তারের পর র‍্যাব রিপনকে থানায় হস্তান্তর করেছে। আইনানুগ কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে গৌরীপুর উপজেলার মহিষারন-অচিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪-এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ১৫ বছর বয়সী এক কিশোরী এবং অভিযুক্ত রিপন একই এলাকার বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে বিভিন্নভাবে প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৩০ জুলাই রাতে জরুরি কথা বলার কথা বলে কিশোরীকে মগড়া নদীর উত্তর পাড়ে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ৫ আগস্ট ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ