ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিশুদের ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি টাকা দিলেন মেসি

ছবি : সংগৃহিত
ফলো করুন

ফুটবল মাঠের সাফল্যের পাশাপাশি বিভিন্ন মানবিক ও দাতব্য উদ্যোগের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন লিওনেল মেসি। এবার শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য বার্সেলোনায় একটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র নির্মাণে বড় অঙ্কের আর্থিক সহায়তার খবর এসেছে আর্জেন্টাইন তারকার নামের সঙ্গে।

ফরাসি সংবাদমাধ্যম ফুট মার্কেতোর প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার সান্ত জোয়ান দে দেউ হাসপাতালে শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য গড়ে ওঠা একটি বিশেষ কমপ্লেক্সের জন্য ২৬ লাখ ইউরো সহায়তা দিয়েছেন মেসি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৬ কোটি টাকা।

শিশুদের ক্যানসারের চিকিৎসাকে আরও সমন্বিত ও সহজলভ্য করাই এই বিশেষায়িত কেন্দ্রের অন্যতম উদ্দেশ্য। এখানে রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসার বিভিন্ন ধাপ একই ব্যবস্থার আওতায় পরিচালনার সুযোগ রয়েছে। বছরে প্রায় ৪০০ শিশু এই কেন্দ্র থেকে চিকিৎসাসেবা পেতে পারে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিশুস্বাস্থ্য ও চিকিৎসায় মেসির সম্পৃক্ততা অবশ্য নতুন নয়। লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন দেশে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক কল্যাণে নানা ধরনের কার্যক্রমে সহায়তা করা হয়েছে।

শিশুদের লিউকেমিয়া নিয়ে গবেষণায় সহায়তা, নিজ শহর আর্জেন্টিনার রোসারিওতে হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম এবং আফ্রিকার মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলার বিভিন্ন উদ্যোগেও মেসির ফাউন্ডেশন সম্পৃক্ত রয়েছে।

মেসি ২০১০ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিশুদের অধিকার, স্বাস্থ্য ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন উদ্যোগে তিনি ইউনিসেফের সঙ্গে কাজ করেছেন।

ফুটবলে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত ও দলীয় অর্জনের পাশাপাশি দাতব্য কার্যক্রমেও নিয়মিত যুক্ত থেকেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। বিশেষ করে শিশুদের চিকিৎসা ও জীবনমান উন্নয়নে তার ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিকভাবে পরিচিত।

ট্যাগ : লিওনেল মেসি আর্জেন্টিনা ইউনিসেফ

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শিশুদের ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি টাকা দিলেন মেসি

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফুটবল মাঠের সাফল্যের পাশাপাশি বিভিন্ন মানবিক ও দাতব্য উদ্যোগের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন লিওনেল মেসি। এবার শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য বার্সেলোনায় একটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র নির্মাণে বড় অঙ্কের আর্থিক সহায়তার খবর এসেছে আর্জেন্টাইন তারকার নামের সঙ্গে।

ফরাসি সংবাদমাধ্যম ফুট মার্কেতোর প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার সান্ত জোয়ান দে দেউ হাসপাতালে শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য গড়ে ওঠা একটি বিশেষ কমপ্লেক্সের জন্য ২৬ লাখ ইউরো সহায়তা দিয়েছেন মেসি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৬ কোটি টাকা।

শিশুদের ক্যানসারের চিকিৎসাকে আরও সমন্বিত ও সহজলভ্য করাই এই বিশেষায়িত কেন্দ্রের অন্যতম উদ্দেশ্য। এখানে রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসার বিভিন্ন ধাপ একই ব্যবস্থার আওতায় পরিচালনার সুযোগ রয়েছে। বছরে প্রায় ৪০০ শিশু এই কেন্দ্র থেকে চিকিৎসাসেবা পেতে পারে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিশুস্বাস্থ্য ও চিকিৎসায় মেসির সম্পৃক্ততা অবশ্য নতুন নয়। লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন দেশে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক কল্যাণে নানা ধরনের কার্যক্রমে সহায়তা করা হয়েছে।

শিশুদের লিউকেমিয়া নিয়ে গবেষণায় সহায়তা, নিজ শহর আর্জেন্টিনার রোসারিওতে হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম এবং আফ্রিকার মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলার বিভিন্ন উদ্যোগেও মেসির ফাউন্ডেশন সম্পৃক্ত রয়েছে।

মেসি ২০১০ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিশুদের অধিকার, স্বাস্থ্য ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন উদ্যোগে তিনি ইউনিসেফের সঙ্গে কাজ করেছেন।

ফুটবলে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত ও দলীয় অর্জনের পাশাপাশি দাতব্য কার্যক্রমেও নিয়মিত যুক্ত থেকেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। বিশেষ করে শিশুদের চিকিৎসা ও জীবনমান উন্নয়নে তার ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিকভাবে পরিচিত।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ