ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে মোহাম্মদ রুহুল কবির খানকে বদলি করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলীর স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবির খানকে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, এই বদলির সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।