ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিআরটিএ মিরপুর কার্যালয়ে অভিযান, ৬ দালালের কারাদণ্ড

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে দালালবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে ছয়জনকে ৬০ দিন করে কারাদণ্ড এবং পাঁচজনকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিআরটিএর মিরপুর কার্যালয় প্রাঙ্গণে এ অভিযান পরিচালিত হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানের সময় কার্যালয় এলাকা থেকে দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে বিভিন্ন অঙ্কে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। অন্য ছয়জনকে ৬০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. মনির মোল্ল্যা, সুজন চন্দ্র দাস, মো. আল আমিন, মো. টিপু, মোফাজ্জেল হোসেন ও আব্দুল মান্নান শিকদার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান জানান, বিআরটিএতে সেবা নিতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা নেওয়ার পর প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, সেবাগ্রহীতাদের হয়রানি ও ভোগান্তি কমানোর পাশাপাশি বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ট্যাগ : বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত মিরপুর

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বিআরটিএ মিরপুর কার্যালয়ে অভিযান, ৬ দালালের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে দালালবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে ছয়জনকে ৬০ দিন করে কারাদণ্ড এবং পাঁচজনকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিআরটিএর মিরপুর কার্যালয় প্রাঙ্গণে এ অভিযান পরিচালিত হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানের সময় কার্যালয় এলাকা থেকে দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে বিভিন্ন অঙ্কে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। অন্য ছয়জনকে ৬০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. মনির মোল্ল্যা, সুজন চন্দ্র দাস, মো. আল আমিন, মো. টিপু, মোফাজ্জেল হোসেন ও আব্দুল মান্নান শিকদার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান জানান, বিআরটিএতে সেবা নিতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা নেওয়ার পর প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, সেবাগ্রহীতাদের হয়রানি ও ভোগান্তি কমানোর পাশাপাশি বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ