ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের বিমান সংস্থাগুলোকে বিশ্বব্যাপী অচল করার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইরানের বিমান পরিবহন খাতের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ইরানি এয়ারলাইনসকে সেবা দেওয়া বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সেকেন্ডারি নিষেধাজ্ঞা প্রয়োগের মাধ্যমে দেশটির বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক কার্যক্রম বাধাগ্রস্ত করার পরিকল্পনা রয়েছে।

সোমবার সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, কোনো বিমানবন্দর বা প্রতিষ্ঠান ইরানি উড়োজাহাজকে জ্বালানি, অবতরণসংক্রান্ত সেবা কিংবা টিকিট বিক্রির সুবিধা দিলে তারা মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার হারানোর ঝুঁকিতে পড়তে পারে। ফলে ইরানের বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে উঠতে পারে।

এর আগে ৮ সেপ্টেম্বর মার্কিন ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) ইরানের বিমান পরিবহন খাতকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে। ওই পদক্ষেপে ইরানের অবশিষ্ট বিমান সংস্থাসহ সংশ্লিষ্ট বিদেশি মধ্যস্থতাকারী ও প্রতিষ্ঠান মিলিয়ে ৩৬টি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মার্কিন ট্রেজারির দাবি, এসব নেটওয়ার্কের কিছু অংশ অস্ত্র, সামরিক সদস্য ও অন্যান্য নিষিদ্ধ পণ্য পরিবহনে সহায়তা করে আসছিল।

ইরানবিরোধী নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিষয়টি নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বেসেন্ট। চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লিফেংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ইরানসংক্রান্ত মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলার বিষয়ে চীনা আর্থিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে চীনের অবস্থানকে বেসেন্টের বক্তব্য হিসেবেই দেখা হচ্ছে।

এদিকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের যুক্তরাষ্ট্র সফর সামনে রেখে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে। ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। বাণিজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুর পাশাপাশি ইরান প্রসঙ্গও দুই দেশের আলোচনায় আসতে পারে।

ইরানের বিমান খাত দীর্ঘদিন ধরেই বিভিন্ন মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। নতুন পদক্ষেপে শুধু ইরানি এয়ারলাইনস নয়, তাদের জ্বালানি, গ্রাউন্ড হ্যান্ডলিং, টিকিট বিক্রি বা অন্যান্য বাণিজ্যিক সেবা দেওয়া বিদেশি প্রতিষ্ঠানকেও লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র ইরানি এয়ারলাইনস

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ইরানের বিমান সংস্থাগুলোকে বিশ্বব্যাপী অচল করার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ