ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নতুন শেয়ার ইস্যুতে দ্বিগুণ হলো রূপালী ব্যাংকের মূলধন

নতুন শেয়ার ইস্যুতে দ্বিগুণ হলো রূপালী ব্যাংকের মূলধন
ছবি : সংগৃহিত
ফলো করুন

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি সরকারের ইকুইটির বিপরীতে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি নতুন সাধারণ শেয়ার ইস্যু করেছে। শেয়ারগুলো সরকারের পক্ষে অর্থ বিভাগের সচিবের বিও হিসাবে জমা হয়েছে। এর ফলে ব্যাংকটির পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মতি এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পর সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড নতুন শেয়ারগুলো সংশ্লিষ্ট বিও হিসাবে জমা দেয়।

সরকারের শেয়ার মানি ডিপোজিট হিসেবে থাকা ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার বিপরীতে এসব শেয়ার ইস্যু করা হয়েছে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। এর মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং বাকি ৫ টাকা শেয়ার প্রিমিয়াম।

নতুন শেয়ার যুক্ত হওয়ার পর রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ৪৮৭ কোটি ৯৩ লাখ ২০ হাজার ৬৫০ টাকা থেকে বেড়ে ৯৪১ কোটি ২৬ লাখ ২৩ হাজার ১৮০ টাকায় দাঁড়িয়েছে। একই সঙ্গে ব্যাংকটির মোট সাধারণ শেয়ারের সংখ্যা বেড়ে হয়েছে ৯৪ কোটি ১২ লাখ ৬২ হাজার ৩১৮টি।

বিএসইসির শর্ত অনুযায়ী, সরকারের অনুকূলে ইস্যু করা নতুন শেয়ারগুলো তিন বছর লক-ইন থাকবে। এই সময়ের মধ্যে শেয়ারগুলো বিক্রি বা হস্তান্তর করা যাবে না।

নতুন শেয়ার ইস্যুর ফলে রূপালী ব্যাংকে সরকারের মালিকানার অংশ আরও বেড়েছে। বিপরীতে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আনুপাতিক অংশ কমেছে। শেয়ার ইস্যুর পরিকল্পনা ঘোষণার সময় ব্যাংকটির প্রায় ৯৫ শতাংশ মালিকানা সরকারের হাতে যাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ হিসাব বছরের প্রথম ছয় মাসে শেয়ার মানি ডিপোজিট বিবেচনায় ব্যাংকটির শেয়ারপ্রতি নিট লোকসান হয়েছে ৫ টাকা ৪৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৯ পয়সা। গত ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৩৭ পয়সায়।

২০২৫ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি রূপালী ব্যাংক। ওই বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় ছিল ১৪ পয়সা এবং বছর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ৩৫ টাকা ২ পয়সায়।

ট্যাগ : রূপালী ব্যাংক সরকারি শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


নতুন শেয়ার ইস্যুতে দ্বিগুণ হলো রূপালী ব্যাংকের মূলধন

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি সরকারের ইকুইটির বিপরীতে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি নতুন সাধারণ শেয়ার ইস্যু করেছে। শেয়ারগুলো সরকারের পক্ষে অর্থ বিভাগের সচিবের বিও হিসাবে জমা হয়েছে। এর ফলে ব্যাংকটির পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মতি এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পর সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড নতুন শেয়ারগুলো সংশ্লিষ্ট বিও হিসাবে জমা দেয়।

সরকারের শেয়ার মানি ডিপোজিট হিসেবে থাকা ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার বিপরীতে এসব শেয়ার ইস্যু করা হয়েছে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। এর মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং বাকি ৫ টাকা শেয়ার প্রিমিয়াম।

নতুন শেয়ার যুক্ত হওয়ার পর রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ৪৮৭ কোটি ৯৩ লাখ ২০ হাজার ৬৫০ টাকা থেকে বেড়ে ৯৪১ কোটি ২৬ লাখ ২৩ হাজার ১৮০ টাকায় দাঁড়িয়েছে। একই সঙ্গে ব্যাংকটির মোট সাধারণ শেয়ারের সংখ্যা বেড়ে হয়েছে ৯৪ কোটি ১২ লাখ ৬২ হাজার ৩১৮টি।

বিএসইসির শর্ত অনুযায়ী, সরকারের অনুকূলে ইস্যু করা নতুন শেয়ারগুলো তিন বছর লক-ইন থাকবে। এই সময়ের মধ্যে শেয়ারগুলো বিক্রি বা হস্তান্তর করা যাবে না।

নতুন শেয়ার ইস্যুর ফলে রূপালী ব্যাংকে সরকারের মালিকানার অংশ আরও বেড়েছে। বিপরীতে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আনুপাতিক অংশ কমেছে। শেয়ার ইস্যুর পরিকল্পনা ঘোষণার সময় ব্যাংকটির প্রায় ৯৫ শতাংশ মালিকানা সরকারের হাতে যাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ হিসাব বছরের প্রথম ছয় মাসে শেয়ার মানি ডিপোজিট বিবেচনায় ব্যাংকটির শেয়ারপ্রতি নিট লোকসান হয়েছে ৫ টাকা ৪৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৯ পয়সা। গত ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৩৭ পয়সায়।

২০২৫ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি রূপালী ব্যাংক। ওই বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় ছিল ১৪ পয়সা এবং বছর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ৩৫ টাকা ২ পয়সায়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ