ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নেইমারকে বিশেষ সম্মান জানিয়ে ভাস্কর্য উন্মোচন করল সান্তোস

ছবি: সংগৃহীত
ফলো করুন

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের ফুটবল ক্যারিয়ারে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মান জানিয়েছে তার শৈশবের ক্লাব সান্তোস। ক্লাবটির ঐতিহাসিক স্টেডিয়াম ভিলা বেলমিরোর ‘মেমোরিয়াল দাস কনকুইস্তাস’-এ নেইমারের একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন করা হয়েছে।

সান্তোসের জার্সিতে নেইমারের স্মরণীয় পারফরম্যান্স এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সিতে তার সাফল্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

বিশেষ এই সম্মান পেয়ে আবেগ প্রকাশ করেছেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, শৈশবের ক্লাবের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া তার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তিনি বলেন, সান্তোসের ইতিহাসের অংশ হতে পারা তার জীবনের অন্যতম বড় অর্জন।

নেইমার তার বার্তায় ঈশ্বর, পরিবারের সদস্য এবং সান্তোসের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ক্লাবের সমর্থকেরা সবসময় তার পাশে ছিলেন। সুখ-দুঃখের নানা মুহূর্তে তাদের সমর্থন তাকে অনুপ্রাণিত করেছে।

সমর্থকদের উদ্দেশে নেইমার আরও বলেন, তিনি সবসময় ক্লাবের সাফল্যের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। জীবনে ভুল হয়েছে এবং ভবিষ্যতেও হতে পারে, তবে সান্তোসের কল্যাণই সবসময় তার প্রধান লক্ষ্য ছিল বলে জানান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

উন্মোচিত ভাস্কর্যের বেদিতে সান্তোসের হয়ে নেইমারের গুরুত্বপূর্ণ শিরোপাগুলোর স্মৃতিও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০১০, ২০১১ ও ২০১২ সালের পলিস্তা চ্যাম্পিয়নশিপ, ২০১০ সালের কোপা দো ব্রাজিল এবং ২০১১ সালের কোপা লিবার্তাদোরেস জয়ের কৃতিত্ব।

পরিসংখ্যান অনুযায়ী, সান্তোসের হয়ে এখন পর্যন্ত ২৭৭টি ম্যাচে ১৫৮টি গোল করেছেন নেইমার। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি বর্তমানে নবম স্থানে রয়েছেন।

ট্যাগ : ব্রাজিল ফুটবল দল নেইমার সান্তোস

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নেইমারকে বিশেষ সম্মান জানিয়ে ভাস্কর্য উন্মোচন করল সান্তোস

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের ফুটবল ক্যারিয়ারে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মান জানিয়েছে তার শৈশবের ক্লাব সান্তোস। ক্লাবটির ঐতিহাসিক স্টেডিয়াম ভিলা বেলমিরোর ‘মেমোরিয়াল দাস কনকুইস্তাস’-এ নেইমারের একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন করা হয়েছে।

সান্তোসের জার্সিতে নেইমারের স্মরণীয় পারফরম্যান্স এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সিতে তার সাফল্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

বিশেষ এই সম্মান পেয়ে আবেগ প্রকাশ করেছেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, শৈশবের ক্লাবের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া তার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তিনি বলেন, সান্তোসের ইতিহাসের অংশ হতে পারা তার জীবনের অন্যতম বড় অর্জন।

নেইমার তার বার্তায় ঈশ্বর, পরিবারের সদস্য এবং সান্তোসের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ক্লাবের সমর্থকেরা সবসময় তার পাশে ছিলেন। সুখ-দুঃখের নানা মুহূর্তে তাদের সমর্থন তাকে অনুপ্রাণিত করেছে।

সমর্থকদের উদ্দেশে নেইমার আরও বলেন, তিনি সবসময় ক্লাবের সাফল্যের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। জীবনে ভুল হয়েছে এবং ভবিষ্যতেও হতে পারে, তবে সান্তোসের কল্যাণই সবসময় তার প্রধান লক্ষ্য ছিল বলে জানান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

উন্মোচিত ভাস্কর্যের বেদিতে সান্তোসের হয়ে নেইমারের গুরুত্বপূর্ণ শিরোপাগুলোর স্মৃতিও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০১০, ২০১১ ও ২০১২ সালের পলিস্তা চ্যাম্পিয়নশিপ, ২০১০ সালের কোপা দো ব্রাজিল এবং ২০১১ সালের কোপা লিবার্তাদোরেস জয়ের কৃতিত্ব।

পরিসংখ্যান অনুযায়ী, সান্তোসের হয়ে এখন পর্যন্ত ২৭৭টি ম্যাচে ১৫৮টি গোল করেছেন নেইমার। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি বর্তমানে নবম স্থানে রয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ