ব্রাজিল জাতীয় দলের হয়ে নিজের অধ্যায় শেষ করলেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাচ্ছেন নেইমার জুনিয়র। সান্তোসের সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত। এরপর নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা।সোমবার নিজের দাতব্য প্রতিষ্ঠান ইনস্টিটিউট নেইমার জুনিয়রের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেইমার। সেখানে তিনি জানান, এই মুহূর্তে অবসরের কোনো সিদ্ধান্ত নেননি। তবে বছরের শেষে সব দিক বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।নেইমার বলেন, তিনি কতদিন খেলা চালিয়ে যেতে পারবেন, তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না। সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ পূর্ণ করাই আপাতত তাঁর প্রধান লক্ষ্য। এরপর ক্লাবটিতে থেকে যাওয়া, অন্য কোনো দলে যোগ দেওয়া কিংবা ফুটবল থেকে অবসর নেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।[BANGVIEWS-POST:3106]শারীরিক অবস্থা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। তিনি জানান, নিয়মিত অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে মাঠে নিজের সেরা ছন্দ ফিরে পাচ্ছেন।আগামী বুধবার কোপা দো ব্রাজিলের ম্যাচে রেমোর মুখোমুখি হওয়ার কথা সান্তোসের। গুরুত্বপূর্ণ ওই ম্যাচের আগে নিজের ফিটনেস নিয়ে আশাবাদী নেইমার।ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রম নিয়েও কথা বলেন ব্রাজিলিয়ান তারকা। তিনি জানান, সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের সহায়তার জন্য গড়ে তোলা ইনস্টিটিউট নেইমার জুনিয়র তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর একটি।এর আগে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন নেইমার। জাতীয় দলের হয়ে দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে ১৩০ ম্যাচে ৮০ গোল করেছেন তিনি।সূত্র: এএস